রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় প্রশাসনের সাথে নব-নির্বাচিত এমপি শকুর মতবিনিময়

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু’র সাথে কুলাউড়া উপজেলা প্রশাসন মতবিনিময় করেছে। 

(২১ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে উপজেলা হলরুমে আয়োজিত সভায় প্রথম মতবিনিময়কালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি আনিসুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান খান। 

মতবিনিময় সভায় নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেন, আমার এ বিজয় কুলাউড়াবাসীকে উৎসর্গ করলাম। আমি শুধু কোন দলের এমপি হয়ে কাজ করতে চাই না। আমি কুলাউড়ার গণমানুষের হয়ে কাজ করতে চাই।

তিনি প্রশাসনের কর্মকর্তাদের প্রতি যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি অযথা যাতে কেউ থানায় ঘুরাফেরা না করে সেই দায়িত্ব পালনের জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করেন।

শিক্ষা, স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি যানজট নিরসনসহ কুলাউড়াবাসীর সার্বিক উন্নয়নে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবো।

 

এই সম্পর্কিত আরো