সোমবার, ০২ মার্চ ২০২৬
সোমবার, ০২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল কালীঘাটে চোরাই পণ্যের ‘সাম্রাজ্য’: নেপথ্যে মাসুম-শরীফ সিন্ডিকেট বাদী জানেন না আসামী কে - জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য! চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি নিহত কলেজছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণ: যুবকের যাবজ্জীবন এশিয়ার নারী ফুটবল আসর শুরু: জয়ে শুভ সূচনা স্বাগতিক অস্ট্রেলিয়ার নির্ধারিত সময়েও শেষ হয়নি হাওরের বাঁধের কাজ, বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে টমটমের ধাক্কায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মৃত্যু

সিলেটের জকিগঞ্জে ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় মো. ফখরুল ইসলাম তেরা মিয়া (৬৮) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শেওলা-জকিগঞ্জ সড়কের আনন্দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত ফখরুল ইসলাম তেরা মিয়া জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের মৃত আব্দুশ শুক্কুর মিয়ার ছেলে। তিনি উপজেলা সমাজসেবা কার্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে জকিগঞ্জ বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তেরা মিয়া। পথিমধ্যে আনন্দপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। তবে সিলেট নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে সাঈদুর রহমান সাঈদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এটি একটি দুর্ঘটনা হওয়ায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হবে না।

এই সম্পর্কিত আরো

মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল

কালীঘাটে চোরাই পণ্যের ‘সাম্রাজ্য’: নেপথ্যে মাসুম-শরীফ সিন্ডিকেট

বাদী জানেন না আসামী কে জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য!

চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল

সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি

আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি নিহত

কলেজছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণ: যুবকের যাবজ্জীবন

এশিয়ার নারী ফুটবল আসর শুরু: জয়ে শুভ সূচনা স্বাগতিক অস্ট্রেলিয়ার

নির্ধারিত সময়েও শেষ হয়নি হাওরের বাঁধের কাজ, বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক