সোমবার, ০২ মার্চ ২০২৬
সোমবার, ০২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল কালীঘাটে চোরাই পণ্যের ‘সাম্রাজ্য’: নেপথ্যে মাসুম-শরীফ সিন্ডিকেট বাদী জানেন না আসামী কে - জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য! চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি নিহত কলেজছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণ: যুবকের যাবজ্জীবন এশিয়ার নারী ফুটবল আসর শুরু: জয়ে শুভ সূচনা স্বাগতিক অস্ট্রেলিয়ার নির্ধারিত সময়েও শেষ হয়নি হাওরের বাঁধের কাজ, বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবশক্তির সংগঠক ইমনদ্দোজা আহত

সুনামগঞ্জে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জের সাবেক আহবায়ক জুলাইযোদ্ধা ইমনদ্দোজা প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কাজির পয়েন্ট এলাকায় হামলার এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার রাতে ইমনদ্দোজা আহমেদের ফেসবুক থেকে লাইভে তাঁর এক সহযোগী জানান, স্ট্যাম্প ও বাঁশ দিয়ে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ গ্রুপ। এতে ইমনদ্দোজার বাম হাত ভেঙে যায় এবং মাথা ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ বলেন, হামলার খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনকারী দুই পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
ওসি আরও জানান, হামলার ঘটনার পর ইমনদ্দোজা থানায় কয়েকজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এনসিপি জেলা কমিটির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন বলেন, এটি ইমনদ্দোজার বন্ধুবান্ধবের মধ্যকার অভ্যন্তরীণ বিষয়।এই ঘটনার সঙ্গে রাজনৈতিক বা নির্বাচনকেন্দ্রিক কোনো সংশ্লিষ্টতা নেই। ব্যক্তিগত বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে।

এই সম্পর্কিত আরো

মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল

কালীঘাটে চোরাই পণ্যের ‘সাম্রাজ্য’: নেপথ্যে মাসুম-শরীফ সিন্ডিকেট

বাদী জানেন না আসামী কে জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য!

চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল

সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি

আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি নিহত

কলেজছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণ: যুবকের যাবজ্জীবন

এশিয়ার নারী ফুটবল আসর শুরু: জয়ে শুভ সূচনা স্বাগতিক অস্ট্রেলিয়ার

নির্ধারিত সময়েও শেষ হয়নি হাওরের বাঁধের কাজ, বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক