সোমবার, ০২ মার্চ ২০২৬
সোমবার, ০২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল কালীঘাটে চোরাই পণ্যের ‘সাম্রাজ্য’: নেপথ্যে মাসুম-শরীফ সিন্ডিকেট বাদী জানেন না আসামী কে - জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য! চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি নিহত কলেজছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণ: যুবকের যাবজ্জীবন এশিয়ার নারী ফুটবল আসর শুরু: জয়ে শুভ সূচনা স্বাগতিক অস্ট্রেলিয়ার নির্ধারিত সময়েও শেষ হয়নি হাওরের বাঁধের কাজ, বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় বিএনপি প্রার্থী শওকতুল ইসলাম বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। তিনি পোস্টাল ভোটসহ ১৭ হাজার ৬৮১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বেসরকারিভাবে ১০৩ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে, শওকতুল ইসলাম শকু পেয়েছেন ৬৭ হাজার ৭২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. সায়েদ আলী পেয়েছেন ৫১ হাজার ১৫৩ ভোট।

এ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক খান সাহেদ পেয়েছেন ২৫হাজার ২৭২ ভোট, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাস খান পেয়েছেন ১৩ হাজার ৬১৪ ভোট, ঘোড়া প্রতীকের এম. জিমিউর রহমান চৌধুরী পেয়েছেন ২ হাজার ১৩৩ ভোট, কাঁচি প্রতীকের বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী পেয়েছেন ৫৭৪ ভোট, হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আব্দুল কুদ্দুস পেয়েছেন ৫০২ ভোট এবং লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টি প্রার্থী মো. আব্দুল মালিক পেয়েছেন ৪৮১ ভোট।

এদিকে পোস্টাল ভোটেও ১হাজার ১১৩ভোট বেশি পেয়ে এগিয়ে ছিলেন বিএনপি প্রার্থী শওকতুল ইসলাম। তিনি পেয়েছেন ৫ হাজার ৪৬৫ ভোট। সেখানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. সায়েদ আলী পেয়েছেন ৪ হাজার ৩৫২ ভোট, কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক খান সাহেদ পেয়েছেন ২ হাজার ৪৪৪ ভোট, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাস খান পেয়েছেন ৮০০ ভোট, ঘোড়া প্রতীকের এম. জিমিউর রহমান চৌধুরী পেয়েছেন ৩১৮ ভোট, কাঁচি প্রতীকের বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী পেয়েছেন ৬৫ ভোট, হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আব্দুল কুদ্দুস পেয়েছেন ২৫ ভোট এবং লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টি প্রার্থী মো. আব্দুল মালিক পেয়েছেন ৩৭ ভোট।

এই সম্পর্কিত আরো

মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল

কালীঘাটে চোরাই পণ্যের ‘সাম্রাজ্য’: নেপথ্যে মাসুম-শরীফ সিন্ডিকেট

বাদী জানেন না আসামী কে জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য!

চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল

সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি

আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি নিহত

কলেজছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণ: যুবকের যাবজ্জীবন

এশিয়ার নারী ফুটবল আসর শুরু: জয়ে শুভ সূচনা স্বাগতিক অস্ট্রেলিয়ার

নির্ধারিত সময়েও শেষ হয়নি হাওরের বাঁধের কাজ, বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক