বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে দাফনের এক সপ্তাহ পর উত্তোলন করে অন্য কবরে লাশ স্থানান্তর

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দাফনের এক সপ্তাহ পর কবরস্থান থেকে লাশ উত্তোলন করে বাড়ির রাস্তার পাশে আবারো কবরস্থ করা হয়েছে এক মৃতে্যু ব্যাক্তিকে। হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে মৃত্যুবরনের পর তাকে এনে গ্রাম্য এক কবরস্থানে দাফন করা হলে এক সাপ্তাহ পর সোমবার দিবাগত রাতে শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কবরস্থান থেকে গোপনে লাশ উত্তোলন করে নিজ বাড়ির রাস্তার পাশে নিয়ে কবরস্ত করেন তার বড় ভাই। এই বিষয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে মৃত্যুবরন করেন আবু আলী(৪০)। পরে তাকে এনে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়। দাপনের এক সাপ্তাপর মাহমুদ আলী তার ছেলেকে নিয়ে গোপনে ঔই মৃত্যুব্যক্তির লাশ উত্তোলন করে নিয়ে যান। পরে পরিবারের লোকজন ভোরে এলাকায় লাশ চুরির অপবাদ তোলেন। এরপর গ্রামের লোকজন খুঁজাখুঁজি করে মাহমুদ আলীর বাড়ির পাশ থেকে নতুন কবরের সন্ধান পান। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয় ইউপি সদস্যসহ মায়মুরুব্বি এসে বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। 

এব্যাপারে মাহমুদ আলী বলেন, ভাই মারা যাওয়ার পর সবাই বলেন, বাবার কবরের পাশে নিয়ে দাফন করার জন্য। তবে আমি গ্রাম্য কবরস্থানে দাফন করি। পরে স্বপ্নে দেখি আমার আব্বা বলছেন লাশ যেখানে দাফন করেছি সেখানে তিনি একা ভয় পাচ্ছেন। উনাকে সরিয়ে আনার জন্য। তাই লাশ তুলে স্থানান্তর করেছি।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো: মোস্তাফিজ বলেন, বিষয়টি ধর্মীয় তাই স্থানীয় আলেম উলামাদের মাধ্যমে বর্তমানে যেখানে লাশ স্থানান্তর করা হয়েছে সেখানেই রাখা হয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ

বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ

তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত

ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী