বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

ফ্রান্স যুবদল নেতা অয়েছ আজিজুর রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা

ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অয়েছ আজিজুর রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় প্যারিসের অভিজাত রেস্টুরেন্ট ‘সুরমা’-য় জাতীয়তাবাদী পরিবার ফ্রান্সের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স যুবদলের সহসভাপতি শাহ ডালিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ আহমেদ সেবুল।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শিপার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফ্রান্স যুবদলের সহসভাপতি মারুফ হোসেন ডালিম, রাসেল আহমেদ, ইব্রাহিম খলিল বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, ফয়সল আহমেদ, প্রচার সম্পাদক দিলাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক আবু সুফিয়ান, ফ্রান্স বিএনপির নেতা সালেহ আহমেদ, প্যারিস মহানগর শাখার নেতা ওলিউর রহমান অলি, শাহ রাজু, তোফায়েল আহমেদ, নোমান আহমেদ, সালেহ চৌধুরী, রুমেল আহমেদ, আসিক মিয়া, সুহেল বাবু সুমন, মুন্না আহমদ, উমর আলী রাজু, সৈয়দ আলী, জনি খান, আসিক আলী, শাহিন আহমেদ শাফি, সামি আহমেদসহ প্রবাসী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জায়েদুল ইসলাম।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, অয়েছ আজিজুর রহমান প্রবাসে অবস্থান করেও জাতীয়তাবাদী রাজনীতি ও সংগঠনকে সুসংগঠিত রাখতে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে গেছেন। তাঁর বাংলাদেশ প্রত্যাবর্তন দেশ ও দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বক্তারা সংবর্ধিত অতিথির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং আগামীর পথচলায় তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানান।

সবশেষে মাওলানা ফয়েজ আহমেদের দোয়ার মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সম্পর্কিত আরো

সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ

বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ

তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত

ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী