বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থীকে কার্যালয়ে অবরুদ্ধ

মনোনয়নপত্র প্রত্যাহার না করার দাবিতে সুনামগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের আমীর তোফায়েল আহমদ খানকে দলীয় কার্যালয়ে তালাবদ্ধ করে অবরুদ্ধ করে রেখেছেন তাঁর কর্মী-সমর্থকরা।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় অবস্থিত জেলা জামায়াত কার্যালয়ে কয়েকশ’ নেতাকর্মী অবস্থান নিয়ে কার্যালয়ের গেটে তালা লাগিয়ে দেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে আসনটি ছাড়তে অস্বীকৃতি জানান।

পরিস্থিতি একপর্যায়ে আবেগঘন হয়ে ওঠে। কর্মী-সমর্থকদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তাদের আবেগ ও কান্না দেখে প্রার্থী তোফায়েল আহমদ খান নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “আমিও বর্তমানে কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ অবস্থায় আছি। কর্মী-সমর্থকদের বোঝানোর চেষ্টা করছি, যাতে পরিস্থিতি শান্ত হয় এবং তালা খুলে দেওয়া হয়।”

দলীয় সূত্রে জানা গেছে, ১০ দলীয় জোটের সমঝোতার অংশ হিসেবে সুনামগঞ্জ-১ আসনটি নেজামে ইসলাম পার্টিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত মেনে নিতে না পেরে জামায়াত প্রার্থীর কর্মী-সমর্থকরা এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন।

এ প্রসঙ্গে তোফায়েল আহমদ খান সাংবাদিকদের বলেন, “আমার কর্মীদের সঙ্গে যে ভালোবাসা ও সম্পর্ক, তা একটি দ্বীনি বন্ধনের বহিঃপ্রকাশ। বর্তমান প্রেক্ষাপটে দেশ ও সমাজের জন্য এটি একটি বড় কমিটমেন্টের প্রকাশ। আমি মনে করি, তাদের এই আবেগ অত্যন্ত পবিত্র। আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন এই পবিত্র আবেগকে দেশ ও জাতির কল্যাণে কবুল করেন—এই দোয়া করি।”

এই সম্পর্কিত আরো

সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ

বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ

তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত

ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী