বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

খালেদা জিয়া মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন: খন্দকার মুক্তাদির

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি এবং খাদিমনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইলিয়াছ আলীর মেম্বারের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (১৯ জানুয়ারি) সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের সাহেবের বাজার তার নিজ বাড়িতে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো.ইলিয়াছ আলী মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট -১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
 
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে থাকবেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার সংগ্রামে তিনি ছিলেন আপসহীন নেত্রী। তাঁর অন্যায়ের সাথে আপস না করার দৃঢ়তা সকলের জন্যই অত্যন্ত অনুপ্রেরণার বিষয়, অসীম ধৈর্য্যশীলতা, অনুসরণীয় প্রজ্ঞা ও দায়িত্বপরায়ণ নেতৃত্বের গুণে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান উদ্দিন, সিলেট জেলা বিএনপির প্রশিক্ষক বিষয়ক সম্পাদক জাহেদ আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন- খাদিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রইস উদ্দিন, যুবদল নেতা মো. মঈন উদ্দিন মেম্বার, বিএনপি নেতা সাইদুর রহমান, মো. কসির আহমদ, মোহাম্মদ সাইদুর রহমান সাঈদ, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহ জালাল।
 
দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া পরিচালনা করেন ফতেগড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা লায়েক আহমদ।

এই সম্পর্কিত আরো

সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ

বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ

তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত

ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী