বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বউবাজারে মঙ্গলবার মাছ বিক্রি নিয়ে দুই  গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন  ২  পুলিশ সহ  ৯ জন আহত হয়েছেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে দুইপক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় সুত্রে জানা গেছে, গত রবিবার সকালে বউবাজারে মাছ ব্যবসায়ীদের মধ্যে মাছ বিক্রি নিয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। যা দুই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী লাঠি ও দেশীয় অস্ত্র হাতে একে অপরের উপর হামলা চালায়। এ ঘটনায় ২ জন আহত হয়। পরে বিষয়টি সালিশের মাধ্যমে সমঝোতার চেষ্টা করেন স্থানীয় মুরব্বিরা। এর জেরে আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে জড়ো হতে থাকে উভয়পক্ষের লোকজন। দুপক্ষের লোকজন ইট, পাথর নিক্ষেপ করে। এসময় সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক  রণক্ষেত্রে পরিণত হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ এলাকায় এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তার উভয়পাশে শত শত পর্যটক ও  যাত্রীবাহি যানবাহন আটকা পরে। বেলা ৩টার দিকে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। সেই সাথে যান চলাচল স্বাভাবিক হয়। 

উভয় পক্ষকে শান্ত করতে সংঘর্ষ থামাতে আহত হন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, সাংবাদিকসহ উভয় পক্ষের বেশ কয়েকজন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ

বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ

তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত

ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী