বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা মন্ত্রণালয় কমল ৮ প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার কোটি মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান ‘রুলেট’ খেলা যায় না: ট্রাম্পকে স্পেনের প্রধানমন্ত্রী পুলিশের উচ্চ পর্যায়ের ১০ কর্মকর্তা বদলি সিলেটের পুলিশ সুপার আখতার বদলি, দায়িত্বে সাদেক দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী আসতে পারে বন্ধের নির্দেশনা - শপিংমলে আলোকসজ্জা করা উচিত না: বিদ্যুৎমন্ত্রী জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কৃষক কার্ড কবে চালু হবে, জানালেন মন্ত্রী মে মাস থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং গ্যাস অনুসন্ধান কার্যক্রমকে আরও গতিশীল করতে সিলেটের জৈন্তাপুরে ডুপিটিলা-১ও কৈলাশটিলা-৯নং (অনুসন্ধান) কূপ খনন প্রকল্পের আওতায় ডুপিটিলা-১নং কূপ এলাকার ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার ( ১৭ জানুয়ারি) সকালে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ডুপিটিলা-১,বারগাতি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভুমি উন্নয়ন কাজের উদ্বোধন করেন এবং এলাকা পরিদর্শন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামানিক।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, দেশের জ্বালানি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গ্যাস অনুসন্ধান কার্যক্রমের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার অবকাঠামোগত ও পরিবেশগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডুপিটিলা-১নং কূপ এলাকার ভূমি উন্নয়ন কাজ এক্ষেত্রে একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এসজিএফএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামানিক বলেন, ভূমি উন্নয়ন কাজ সম্পন্ন হলে কূপ খনন কার্যক্রম আরও নিরাপদ,পরিকল্পিত ও পরিবেশ বান্ধবভাবে বাস্তবায়ন করা হবে এবং জাতীয় গ্যাস উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

প্রকল্প বাস্তবায়নের ফলে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, যাতায়াত ব্যবস্থা, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন সহ সার্বিক পরিবেশ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে। পেট্রোবাংলার একটি প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পটি দেশের জ্বালানি অনুসন্ধান ও উৎপাদন কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, ডুপিটিলা-১'র প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. মুশতাক আহমদ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী। এছাড়া ইউনিয়ন পরিষদের সদস্যগণ এবং এলাকার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা

মন্ত্রণালয় কমল ৮ প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার

কোটি মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান ‘রুলেট’ খেলা যায় না: ট্রাম্পকে স্পেনের প্রধানমন্ত্রী

পুলিশের উচ্চ পর্যায়ের ১০ কর্মকর্তা বদলি

সিলেটের পুলিশ সুপার আখতার বদলি, দায়িত্বে সাদেক

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

আসতে পারে বন্ধের নির্দেশনা শপিংমলে আলোকসজ্জা করা উচিত না: বিদ্যুৎমন্ত্রী

জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কৃষক কার্ড কবে চালু হবে, জানালেন মন্ত্রী

মে মাস থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার