বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা মন্ত্রণালয় কমল ৮ প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার কোটি মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান ‘রুলেট’ খেলা যায় না: ট্রাম্পকে স্পেনের প্রধানমন্ত্রী পুলিশের উচ্চ পর্যায়ের ১০ কর্মকর্তা বদলি সিলেটের পুলিশ সুপার আখতার বদলি, দায়িত্বে সাদেক দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী আসতে পারে বন্ধের নির্দেশনা - শপিংমলে আলোকসজ্জা করা উচিত না: বিদ্যুৎমন্ত্রী জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কৃষক কার্ড কবে চালু হবে, জানালেন মন্ত্রী মে মাস থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের রুগনপুর এলাকায় রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র ‘আত-তাকওয়া’ প্রকল্পের সম্মানিত চেয়ারম্যান আলী আহমদ নেছাওর দেশে আগমন উপলক্ষে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে তিনি প্রকল্পের চলমান উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি ও গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন।

এর আগে রুগনপুর জামে মসজিদের সহসভাপতি প্রবীণ মুরব্বি মরহুম মখলিছ আলীর রুহের মাগফিরাত কামনায় তাঁর পারিবারিক উদ্যোগে আয়োজিত বিশেষ দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন চেয়ারম্যান আলী আহমদ নেছাওর।

উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র কোষাধ্যক্ষ ছালাওর আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ঘোষগাঁও মহিলা টাইটেল মাদ্রাসার শায়খুল হাদীস ও সিলেট সুবহানীঘাট মাদ্রাসার মুহাদ্দিস হাফিজ মাওলানা মকবুল আহমদ, রুগনপুর জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা এমদাদুল হক, সহকারী ইমাম হাফিজ কারী ইসহাক আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুম মখলিছ আলীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন রুগনপুর জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা এমদাদুল হক। পরে ঘোষগাঁও মহিলা টাইটেল মাদ্রাসার শায়খুল হাদীস হাফিজ মাওলানা মকবুল আহমদের পরিচালনায় ‘আত-তাকওয়া’ প্রকল্প ও সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনায় পৃথক মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী হাফিজ ফুজায়েল আহমদ, হাফিজ আনহার আহমদ, হাজী আবু আল খায়ের মারজান, প্রবীণ মুরব্বি আবরুছ আলী, মো. শমসের আলী, মাছুম আহমদ, লিলু মিয়া, শাহীন আহমদ, আব্দুল মালেক, তোফায়েল আহমেদ, জাকির হোসেন, তুহিন আহমদ এবং বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল।

মোনাজাত ও মধ্যাহ্নভোজ শেষে উপস্থিত অতিথিরা ‘আত-তাকওয়া’ প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন। এ সময় তাঁরা প্রকল্পের অগ্রগতি ও কাজের গুণগত মানে সন্তোষ প্রকাশ করেন।

এই সম্পর্কিত আরো

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা

মন্ত্রণালয় কমল ৮ প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার

কোটি মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান ‘রুলেট’ খেলা যায় না: ট্রাম্পকে স্পেনের প্রধানমন্ত্রী

পুলিশের উচ্চ পর্যায়ের ১০ কর্মকর্তা বদলি

সিলেটের পুলিশ সুপার আখতার বদলি, দায়িত্বে সাদেক

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

আসতে পারে বন্ধের নির্দেশনা শপিংমলে আলোকসজ্জা করা উচিত না: বিদ্যুৎমন্ত্রী

জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কৃষক কার্ড কবে চালু হবে, জানালেন মন্ত্রী

মে মাস থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার