বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ঘুমের মধ্যে কয়েলের আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু জামালগঞ্জে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, রেস্টুরেন্ট সিলগালা নিজের জন্মভূমিতে দাফন করা হবে আয়াতুল্লাহ খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা মন্ত্রণালয় কমল ৮ প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার কোটি মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান ‘রুলেট’ খেলা যায় না: ট্রাম্পকে স্পেনের প্রধানমন্ত্রী পুলিশের উচ্চ পর্যায়ের ১০ কর্মকর্তা বদলি সিলেটের পুলিশ সুপার আখতার বদলি, দায়িত্বে সাদেক দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত

সিলেটের জকিগঞ্জ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় জুবায়ের আহমদ (৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (আজ) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার শাহগলী বাসস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়ের আহমদ স্থানীয় তকু মিয়ার ছেলে। সে শাহগলী এলাকার জামিয়া দারুল কোরআন মাদ্রাসার নিয়মিত ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাতনামা দ্রুতগতির মোটরসাইকেল জুবায়েরকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে চারখাই এলাকায় পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত শিশুর পরিবারের মাঝে চলছে হৃদয়বিদারক আহাজারি। স্থানীয় সচেতন মহল দ্রুত ঘাতক মোটরসাইকেল চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জকিগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এই সম্পর্কিত আরো

ঘুমের মধ্যে কয়েলের আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

জামালগঞ্জে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

কুলাউড়ায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, রেস্টুরেন্ট সিলগালা

নিজের জন্মভূমিতে দাফন করা হবে আয়াতুল্লাহ খামেনিকে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা

মন্ত্রণালয় কমল ৮ প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার

কোটি মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান ‘রুলেট’ খেলা যায় না: ট্রাম্পকে স্পেনের প্রধানমন্ত্রী

পুলিশের উচ্চ পর্যায়ের ১০ কর্মকর্তা বদলি

সিলেটের পুলিশ সুপার আখতার বদলি, দায়িত্বে সাদেক

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী