বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন

সভাপতি বিএনপির, সম্পাদক আওয়ামী লীগের

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শীর্ষ দুই পদে বিএনপি ও আওয়ামী লীগপন্থি নেতারা জয় পেয়েছেন।

রোববার উৎসবমুখর পরিবেশে ভোট শেষে রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনার মোহাম্মদ কামাল হোসেন।

ফলাফল অনুযায়ী, সভাপতি পদে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হক এবং সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল নির্বাচিত হয়েছেন।


২২ সদস্যের কমিটিতে আটজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৪ পদে ভোট হয়েছে।

নির্বাচন কমিশন জানায়, সভাপতি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে বিএনপি নেতা মো. আব্দুল হক ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হামিদ পেয়েছেন ১৩৭ ভোট।

সহসভাপতি পদে মো. আজাদুল ইসলাম এবং মো. আবু বকর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


সাধারণ সম্পাদক পদে দুজন লড়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে হুমায়ুন কবির পেয়েছেন ১৩১ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে এ এস এম মাহবুবুল হাসান তালুকদার ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সহসাধারণ সম্পাদক পদে জোবায়ের আবেদিন, অর্থ সম্পাদক পদে মহসিন রেজা মানিক, পাঠাগার সম্পাদক পদে মুশফিকুর রহমান পীর, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে ফরহাদ উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আকিক মিয়া এবং মহিলা সম্পাদক পদে ফাতেমা আক্তার রেখা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে আফিজ মিয়া, মোহাম্মদ হুমায়ুন কবির, রজত কান্তি সরকার, মো. জুলহাস মিয়া এবং মো. ছাইদুর রহমান তালুকদার নির্বাচিত হয়েছেন।

 

এই সম্পর্কিত আরো

সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ

বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ

তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত

ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী