শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দুই উপজেলার উন্নয়নে বিপ্লব ঘটাবো: এমরান চৌধুরী এমপি মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ: নারী এশিয়ান কাপ ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবের ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার ড্রোন দিয়েই অসম যুদ্ধে লড়ছে ইরান স্বাধীনতা পদক পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
advertisement
সিলেট বিভাগ

তারেক রহমানের আগমন

মৌলভীবাজার জনসভাস্থল পরিদর্শন করলেন মিফতাহ সিদ্দিকী

আগামী ২২ জানুয়ারি মৌলভীবাজারে বিএনপির জনসভা ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয় চেয়ারম্যান তারেক রহমানের এই সফর ও জনসভাকে সফল করতে জোরদার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলার শেরপুর এলাকার আইনপুর খেলার মাঠে জনসভাস্থল পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে মিফতাহ সিদ্দিকী বলেন, আগামী ২১ জানুয়ারি তারেক রহমান পুণ্যভূমি সিলেটে পা রাখবেন। ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন। এটি বিএনপির একটি ঐতিহাসিক ঐতিহ্য। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও প্রতিবার সিলেট থেকে মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করতেন। তাঁরই ধারাবাহিকতায় তারেক রহমানও সিলেট থেকেই যাত্রা শুরু করছেন।

তিনি আরও জানান, ২২ জানুয়ারি সকালে মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। সেখানে সিলেট ও সুনামগঞ্জ জেলার সকল প্রার্থী ও নেতাকর্মীদের সাথে কথা বলবেন তিনি। এরপর সড়ক পথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। শেরপুর এলাকার আইনপুর মাঠে মৌলভীবাজারের ৪ প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে জনসভায় বক্তব্য রাখবেন। পরবর্তীতে হবিগঞ্জের প্রার্থীদের নিয়ে শায়েস্তাগঞ্জে সমাবেশ করে তিনি ঢাকায় ফিরবেন।

মিফতাহ সিদ্দিকী উল্লেখ করেন, দীর্ঘ প্রতীক্ষার পর দলের শীর্ষ নেতার আগমনের খবরে মৌলভীবাজারসহ পুরো বিভাগে নেতাকর্মীদের মধ্যে জোয়ার সৃষ্টি হয়েছে। শেরপুরের জনসভাস্থলটি একটি বিশাল জনসমুদ্রে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এদিকে, তারেক রহমানের সফরকে ঘিরে আইনপুর খেলার মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা এবং শৃঙ্খলা নিশ্চিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিশেষ স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

দুই উপজেলার উন্নয়নে বিপ্লব ঘটাবো: এমরান চৌধুরী এমপি

মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির

উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ: নারী এশিয়ান কাপ

ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবের

ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার

ড্রোন দিয়েই অসম যুদ্ধে লড়ছে ইরান

স্বাধীনতা পদক পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল