শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দুই উপজেলার উন্নয়নে বিপ্লব ঘটাবো: এমরান চৌধুরী এমপি মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ: নারী এশিয়ান কাপ ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবের ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার ড্রোন দিয়েই অসম যুদ্ধে লড়ছে ইরান স্বাধীনতা পদক পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে মাদরাসার নামে অবৈধ বালু উত্তোলনে অভিযান, জরিমানা আদায়

জৈন্তাপুরে মসজিদ-মাদরাসার নামে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে উঠেছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ৩টায় তামাবিল মহাসড়কের সন্নিকটে সারীঘাট দক্ষিণপাড় বেদে পল্লী সংলগ্ন ভাঙন কবলিত এলাকায় সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অনুষ্ঠিত হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। অভিযানে তিনজনকে একটি ট্রাকসহ আটক করা হয় এবং অবৈধ বালু উত্তোলনের দায়ে তাদের নিকট হতে ১৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাদের থেকে মুচলেকা নেওয়া হয়।

ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, "পরিবেশ রক্ষার স্বার্থে যেকোনো ধরনের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সরকারি আইন লঙ্ঘন করে কেউ যেন প্রাকৃতিক সম্পদের অপব্যবহার না করে, তা প্রশাসন নিশ্চিত করবে।"

তিনি আরও উল্লেখ করেন, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশবিরোধী যেকোনো কর্মকাণ্ডের জন্য দণ্ড ও জরিমানা বিধান রয়েছে। জৈন্তাপুর উপজেলা প্রশাসন নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে পরিবেশ ও নদী রক্ষায় সচেষ্ট রয়েছে।

এই সম্পর্কিত আরো

দুই উপজেলার উন্নয়নে বিপ্লব ঘটাবো: এমরান চৌধুরী এমপি

মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির

উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ: নারী এশিয়ান কাপ

ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবের

ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার

ড্রোন দিয়েই অসম যুদ্ধে লড়ছে ইরান

স্বাধীনতা পদক পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল