শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দুই উপজেলার উন্নয়নে বিপ্লব ঘটাবো: এমরান চৌধুরী এমপি মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ: নারী এশিয়ান কাপ ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবের ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার ড্রোন দিয়েই অসম যুদ্ধে লড়ছে ইরান স্বাধীনতা পদক পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় গভীর রাতে সংঘটিত এক ডাকাতির ঘটনায় তাৎক্ষণিক পুলিশের অভিযানে ৪জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লুণ্ঠিত মোটরসাইকেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর এলাকার বাগানবাড়ি পাকা সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন জাকির হোসেন (৩২), মো. নাজিম মিয়া (২৫), মো. দেলোয়ার হোসেন (২৯) ও জুবের আহমদ জুবলা (৩০)। পুলিশ জানিয়েছে, তারা কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ২টার দিকে স্থানীয় বাসিন্দা লাল মিয়া (৪২) মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ৫ জন ডাকাত তাকে পথরোধ করে। দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ডাকাতরা লালের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে  ডাকাত দলটি একটি মাইক্রোবাসযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যার নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক চুনঘর এলাকায় অভিযান চালিয়ে ৩টার দিকে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় ডাকাতদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন হাতে আঘাতপ্রাপ্ত হন।

কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর ডাকাতকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো

দুই উপজেলার উন্নয়নে বিপ্লব ঘটাবো: এমরান চৌধুরী এমপি

মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির

উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ: নারী এশিয়ান কাপ

ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবের

ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার

ড্রোন দিয়েই অসম যুদ্ধে লড়ছে ইরান

স্বাধীনতা পদক পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল