শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দুই উপজেলার উন্নয়নে বিপ্লব ঘটাবো: এমরান চৌধুরী এমপি মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ: নারী এশিয়ান কাপ ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবের ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার ড্রোন দিয়েই অসম যুদ্ধে লড়ছে ইরান স্বাধীনতা পদক পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে ব্যাংক চুরির চেষ্টা ব্যর্থ, অল্পটুকু অর্থ ও সামগ্রী নিয়ে চোররা পালালো

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের খাজাঞ্চী স্টেশন বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটে চুরির ঘটনা ঘটেছে। ঘটনা ঘটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আড়াইটার দিকে।

সিসিটিভি ফুটেজ এবং ব্যাংক সূত্র জানায়, দুইজন মুখোশধারী ব্যক্তি আউটলেটের পশ্চিম দিকের একটি জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা দীর্ঘ সময় ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা চালান, তবে ব্যর্থ হন। চোরেরা অফিসে থাকা মোবাইল ফোন (মূল্য আনুমানিক ১০ হাজার টাকা), একটি ট্যাব (মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা) এবং ক্যাশে থাকা নগদ দেড় হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। বড় অঙ্কের অর্থ চুরির হাত থেকে রক্ষা পেয়েছে।

আউটলেটের ম্যানেজার আবুল কাহার বলেন, রোববার সকালে ক্যাশিয়ার জানালার গ্রিল ভাঙা অবস্থায় দেখেন। পরে সিসিটিভি ফুটেজ যাচাই করে চুরির বিষয়টি নিশ্চিত হয়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই সম্পর্কিত আরো

দুই উপজেলার উন্নয়নে বিপ্লব ঘটাবো: এমরান চৌধুরী এমপি

মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির

উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ: নারী এশিয়ান কাপ

ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবের

ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার

ড্রোন দিয়েই অসম যুদ্ধে লড়ছে ইরান

স্বাধীনতা পদক পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল