শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দুই উপজেলার উন্নয়নে বিপ্লব ঘটাবো: এমরান চৌধুরী এমপি মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ: নারী এশিয়ান কাপ ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবের ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার ড্রোন দিয়েই অসম যুদ্ধে লড়ছে ইরান স্বাধীনতা পদক পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলার সদর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার মোহাম্মদীয়া হাফিজিয়া আরাবিয়া মাদ্রাসা মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী প্রার্থী কামরুজ্জামান কামরুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাছুম মাহমুদ তালুকদার, সদস্য জুলফিকার চৌধুরী রানা, ফজলুল কাদের চৌধুরী তৌফিক, সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক তালুকদার, বিএনপি নেতা ইকবাল হোসেন, নূরুল আমিন তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মিলাদ ও দোয়া মাহফিলে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠান শেষে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো

দুই উপজেলার উন্নয়নে বিপ্লব ঘটাবো: এমরান চৌধুরী এমপি

মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির

উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ: নারী এশিয়ান কাপ

ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবের

ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার

ড্রোন দিয়েই অসম যুদ্ধে লড়ছে ইরান

স্বাধীনতা পদক পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল