শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দুই উপজেলার উন্নয়নে বিপ্লব ঘটাবো: এমরান চৌধুরী এমপি মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ: নারী এশিয়ান কাপ ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবের ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার ড্রোন দিয়েই অসম যুদ্ধে লড়ছে ইরান স্বাধীনতা পদক পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযানে ২০ হাজার ঘনফুট বালু জব্দ, ধ্বংস ৫০টি নৌকা—অধরা বালু ব্যবসায়ী

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ৫০টি নৌকা ধ্বংস করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট বালু ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার এলাকার রাংপানি কলেজের পেছনে অবস্থিত একটি বালু মহালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন শ্রীপুর বিওপির একটি বিজিবি দল এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা।

অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্যের প্রমাণ পাওয়ায় ২০ হাজার ২৯ ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫০টি বারকি নৌকা ইলেকট্রিক করাত দিয়ে কেটে ধ্বংস করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। জব্দকৃত বালু পরবর্তীতে সরকারি বিধি অনুযায়ী স্পট নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন,
“সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশ সুরক্ষা ও আইনের শাসন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এই সম্পর্কিত আরো

দুই উপজেলার উন্নয়নে বিপ্লব ঘটাবো: এমরান চৌধুরী এমপি

মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির

উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ: নারী এশিয়ান কাপ

ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে: ট্রাম্পকে আমিরাতের ধনকুবের

ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার

ড্রোন দিয়েই অসম যুদ্ধে লড়ছে ইরান

স্বাধীনতা পদক পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল