শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নিজেদের ব্যর্থতা ঢাকতে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে বিএনপি: আল্লামা মামুনুল হক সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলারের রাডার ব্যবস্থা ধ্বংস করেছে ইরান: ব্লুমবার্গ ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিয়ে নতুন বার্তা দিল দূতাবাস সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু তেল বিক্রির অনিয়ম ঠেকাতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত সিলেট সিটি নির্বাচনে ৩৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সাংবাদিক বাবরের চমক সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী মৃত্যুপুরী থেকে ফেরার আকুতি ৩১ নাবিকের
advertisement
সিলেট বিভাগ

চুনারুঘাট সীমান্তে ভারতীয় ১৪ কেজি  গাঁজা জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ান (৫৫ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় অর্ধ লক্ষাধিক টাকা মূল্যের ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। যার সিজার মূল্য ৪৯ হাজার টাকা।

সোমবার (৫ জানুয়ারী) রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যের বিষয়টি নিশ্চিত করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, সোমবার (৫ জানুয়ারী) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে যে, জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে গাঁজা প্রবেশ করেছে।

এ সংবাদের ভিত্তিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক ৩'শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি চা বাগান নামক এলাকায় অবস্থান নেয়।

এক পর্যায়ে চোরাকারবারীরা ভারত থেকে বস্তাভর্তি গাঁজা নিয়ে আসার প্রাক্কালে- টহলরত বিজিবি সদস্যদের দেখে তারা গ্রেপ্তারের ভয়ে বস্তা ফেলে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।

জব্দকৃত গাঁজা আাইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান। একই সঙ্গে মাদক পাচারের সাথে জড়িত চোরাচালানী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত আছে।

এই সম্পর্কিত আরো

নিজেদের ব্যর্থতা ঢাকতে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে বিএনপি: আল্লামা মামুনুল হক

সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের

জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলারের রাডার ব্যবস্থা ধ্বংস করেছে ইরান: ব্লুমবার্গ

ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিয়ে নতুন বার্তা দিল দূতাবাস

সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু

তেল বিক্রির অনিয়ম ঠেকাতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত

সিলেট সিটি নির্বাচনে ৩৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সাংবাদিক বাবরের চমক

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী

মৃত্যুপুরী থেকে ফেরার আকুতি ৩১ নাবিকের