শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও নিজেদের ব্যর্থতা ঢাকতে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে বিএনপি: আল্লামা মামুনুল হক সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলারের রাডার ব্যবস্থা ধ্বংস করেছে ইরান: ব্লুমবার্গ ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিয়ে নতুন বার্তা দিল দূতাবাস সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু তেল বিক্রির অনিয়ম ঠেকাতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত সিলেট সিটি নির্বাচনে ৩৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সাংবাদিক বাবরের চমক সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

যাত্রী ছাউনিতে মিলল পাইপগান-পেট্রোল বোমা!

সিলেট নগরীর দক্ষিণ সুরমার লালারগাঁও এলাকায় যাত্রী ছাউনির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান ও পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করেছে র‌্যাব-৯।


সোমবার রাত ১০টার দিকে র‌্যাব-৯, সিলেট সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করে।


র‌্যাব সূত্র জানায়, দক্ষিণ সুরমা থানার ৯ নম্বর ওয়ার্ডের লালারগাঁও ১ নম্বর সড়কের অটোবি কারখানার আশপাশের এলাকায় অস্ত্র ও বোমা থাকার সম্ভাবনার খবর পেয়ে তারা সেখানে অভিযান চালায়। এ সময় মহাসড়ক-সংলগ্ন একটি যাত্রী ছাউনির বসার জায়গার নিচে রাখা একটি সাদা শপিং ব্যাগ তল্লাশি করে একটি পাইপগান ও পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।


তবে উদ্ধারকালে ঘটনাস্থলে কোনো সন্দেহভাজন ব্যক্তি পাওয়া যায়নি বলে জানিয়েছে র‌্যাব। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্র ও বোমা নাশকতার উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারত।


এ ঘটনায় র‌্যাব-৯ এর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত পাইপগান ও পেট্রোল বোমা সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় এ বিষয়ে জিডি গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

নিজেদের ব্যর্থতা ঢাকতে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে বিএনপি: আল্লামা মামুনুল হক

সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের

জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলারের রাডার ব্যবস্থা ধ্বংস করেছে ইরান: ব্লুমবার্গ

ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিয়ে নতুন বার্তা দিল দূতাবাস

সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু

তেল বিক্রির অনিয়ম ঠেকাতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত

সিলেট সিটি নির্বাচনে ৩৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সাংবাদিক বাবরের চমক

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী