শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১ বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও নিজেদের ব্যর্থতা ঢাকতে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে বিএনপি: আল্লামা মামুনুল হক সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের
advertisement
সিলেট বিভাগ

কুমিল্লা থেকে গ্রেপ্তার ফাহিম হত্যা মামলার আসামি ‘মাইল্লা’

সিলেটের শাহপরাণ থানাধীন বালুচর এলাকায় ফাহিম হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–৯। গ্রেপ্তারকৃতের নাম মো. আলী হোসেন মাইল্লা (৩৩)।

রোববার (৫ জানুয়ারি) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার একটি দলের সহযোগিতায় তিতাস থানার কালাকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাইল্লা সিলেটের শাহপরাণ থানাধীন উত্তর বালুচর জোনাকী আবাসিক এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে।

র‌্যাব জানায়, তিনি গত বছরের ১৪ নভেম্বর শাহপরাণ থানায় দায়ের করা ফাহিম হত্যা মামলার ২ নম্বর আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গত বছরের ১০ নভেম্বর বিকালে বালুচর এলাকার ছড়ারপাড় এলাকায় কিশোর গ্যাং সংক্রান্ত বিরোধের জেরে হারুনুর রশীদের ছেলে মো. ফাহিমের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় ফাহিমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ফেরার পথে ১১ নভেম্বর রাত ৩টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের পিতা হারুনুর রশীদ বাদী হয়ে শাহপরাণ থানায় একটি হত্যা মামলা (মামলা নং–২০/১৪/১১/২৫০) দায়ের করেন। মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং এর আগে মামলার ১ নম্বর ও ৩ নম্বর আসামিকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের পর মো. আলী হোসেন মাইল্লাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহপরাণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এই সম্পর্কিত আরো

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

নিজেদের ব্যর্থতা ঢাকতে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে বিএনপি: আল্লামা মামুনুল হক

সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের