রবিবার, ০৮ মার্চ ২০২৬
রবিবার, ০৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০ শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গ্রেফতার নেই - সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১ বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু
advertisement
সিলেট বিভাগ

কনকনে বাতাসে স্থবির নবীগঞ্জ; শিশুদের মধ্যে বাড়ছে নিউমোনিয়ার আতঙ্ক

হবিগঞ্জের নবীগঞ্জে হঠাৎ জেঁকে বসা তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কনকনে হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর সূর্যের দেখা না মেলায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শীতের এই তীব্রতায় পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে।


নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি-বেসরকারি ১০টি হাসপাতালে এখন রোগীদের উপচে পড়া ভিড়। গত রবিবার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা নিয়েছেন শতাধিক রোগী। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে দেখা গেছে। শীতজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে আসা রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি বলে জানা গেছে।


তীব্র শীতে সবচেয়ে বেশি কষ্টে আছেন নিম্নআয়ের মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে গ্রাম ও হাওর এলাকার দিনমজুর, রিকশাচালক ও পথশিশুদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কাজ না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন অনেকেই। প্রস্তুতিহীন অবস্থায় শীত আসায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।


নবীগঞ্জ ইউনাইটেড হাসপাতালের পরিচালক মাহবুবুল আলম সুমন জানান, আমাদের হাসপাতালে প্রচুর শিশু রোগী ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে আমাদের এখানে প্রায় ৫০ জন রোগী চিকিৎসাধীন।

অন্যদিকে, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আব্দুস সামাদ বলেন, তীব্র শীতে শিশু ও বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় তারা দ্রুত অসুস্থ হয়ে পড়ছে। বর্তমানে হাসপাতালে বেডের তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। বাধ্য হয়ে রোগীরা মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত আমরা শতাধিক রোগীকে চিকিৎসা দিয়েছি এবং এই চাপ সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।


শীতের এই কঠিন সময়ে শিশু ও বৃদ্ধদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শিশুদের বুক ঢেকে রাখা, কুসুম গরম পানি পান করানো এবং খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য বলা হয়েছে। বিশেষ করে শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান তারা।

এই সম্পর্কিত আরো

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা

সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গ্রেফতার নেই সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু