রবিবার, ০৮ মার্চ ২০২৬
রবিবার, ০৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০ শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গ্রেফতার নেই - সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১ বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু
advertisement
সিলেট বিভাগ

বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় দুই মাজারে সৈয়দ ফয়সলের জিয়ারত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় হবিগঞ্জের ঐতিহাসিক দুটি মাজার শরীফে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৪ জানুয়ারি) দিনব্যাপী মাজার জিয়ারত ও দোয়া কর্মসূচিতে অংশ নেন হবিগঞ্জ-০৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল।

রোববার দুপুরে তিনি প্রথমে মাধবপুর উপজেলার শাহজিবাজারে অবস্থিত হযরত শাহ সোলেমান ফতেহগাজী বাগদাদী (রহ.)-এর মাজার শরীফ জিয়ারত করেন। সেখানে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর তিনি চুনারুঘাটে অবস্থিত হযরত সৈয়দ শাহ নাছিরুদ্দিন সিপাহসালার (রহ.)-এর পবিত্র মাজার শরীফ জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। এসময় দেশ, জাতি ও স্থানীয় এলাকার সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

মাজার জিয়ারত শেষে আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক কালজয়ী নেত্রী এবং গণমানুষের অধিকার আদায়ের আপসহীন প্রতীক। তাঁর মৃত্যুতে জাতীয় রাজনীতিতে যে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার পুনরুদ্ধারে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, বর্তমান এই ক্রান্তিকালে দেশবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তাঁর নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দল আমাকে এই আসনে মনোনয়ন দিয়ে জনগণের কাছে পাঠিয়েছে। আমি বিশ্বাস করি, মাধবপুর-চুনারুঘাটের মানুষ অতীতের মতোই উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে ধানের শীষে রায় দেবেন।

তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শহিদ মিয়া, চুনারুঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মোনাজাতে মাজার প্রাঙ্গণে উপস্থিত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিও অংশ নেন।

এই সম্পর্কিত আরো

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা

সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গ্রেফতার নেই সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু