রবিবার, ০৮ মার্চ ২০২৬
রবিবার, ০৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০ শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গ্রেফতার নেই - সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১ বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু
advertisement
সিলেট বিভাগ

সিলেট-৬ : দুইজনের মনোনয়নপত্র বৈধ, একজন বাতিল এবং তিনজনের স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ,  একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং আরও তিনজন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।  একই সঙ্গে শনিবার (৩ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

যাচাই-বাছাইয়ে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও বিএনপির মনোনীত অপর প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, গণ অধিকার পরিষদের প্রার্থী এডভোকেট জাহিদ হোসেন এবং জাতীয় পার্টির প্রার্থী আব্দুন নুরের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, বিভিন্ন জটিলতার কারণে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং তিনজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

তিনি আরও জানান, স্থগিত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের বিষয়ে আগামীকাল রোববার (৪ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এছাড়া মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী আপিল করলে সে বিষয়েও যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা

সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গ্রেফতার নেই সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু