রবিবার, ০৮ মার্চ ২০২৬
রবিবার, ০৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০ শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গ্রেফতার নেই - সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১ বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু
advertisement
সিলেট বিভাগ

সিলেটে শহীদমিনারে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। এই ঐতিহাসিক প্রস্থানে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

শোকের অংশ হিসেবে সিলেটের সর্বসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে গায়েবানা জানাজা।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন সিলেটের সাধারণ মানুষ।

জানাজার নামাজের ইমামতি করেন হাফিজ মারজান আহমদ। এর আগে উপস্থিত জনসাধারণ ওই স্থানে আসরের নামাজ আদায় করেন। আসরের নামাজের ইমামতি করেন মমশাদ হোসেন রিফাত।

জানাজার নামাজ শেষে উপস্থিত জনসাধারণ বলেন, খালেদা জিয়ার প্রস্থান দেশের জন্য অপূরণীয় ক্ষতি। আগামী ১০০ বছরের এরকম আপোষহীন নেত্রী আসবে কী না তা অজানা। সকলেই মরহুমার আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় তাঁর আদর্শ ও নীতিকে প্রাধান্য দিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে, ভোর থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শহরের বিপণিবিতানগুলোও বন্ধ ছিল আধাবেলা। অলিগলি থেকে গুরুত্বপূর্ণ মোড়, স্থানে স্থানে উড়েছে কালো পতাকা, ব্যানার। যেন পুরো নগরীই নিঃশব্দে বিদায় জানিয়েছে একজন সময়ের সাহসী রাষ্ট্রনায়ককে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এই সম্পর্কিত আরো

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা

সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গ্রেফতার নেই সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু