রবিবার, ০৮ মার্চ ২০২৬
রবিবার, ০৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০ শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গ্রেফতার নেই - সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০ ফলোআপ - জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১ বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু
advertisement
সিলেট বিভাগ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শহীদ ওয়াসিম ব্রিগেড কেন্দ্রীয় কমিটির গভীর শোক

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে শহীদ ওয়াসিম ব্রিগেড কেন্দ্রীয় কমিটি। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় সংগঠনের সভাপতি মো. কামরুজ্জামান জুবেদ ও সাধারণ সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন আকাশ এই শোক প্রকাশ করেন।


শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী, স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এবং কোটি মানুষের প্রিয় অভিভাবক বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। দেশ ও জাতির এই চরম ক্রান্তিলগ্নে তাঁর মতো একজন দূরদর্শী নেত্রীর প্রয়াণ বাংলাদেশের মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি।

নেতৃবৃন্দ আরও বলেন, বেগম খালেদা জিয়া আজীবন শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে লড়াই করেছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তাঁর অদম্য সাহস ও দৃঢ়তা দেশবাসীর জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন এই মহীয়সী নেত্রীকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।

শোকবার্তায় শহীদ ওয়াসিম ব্রিগেডের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও বিশ্বজুড়ে থাকা তাঁর অগণিত অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে তাঁরা দেশবাসীর কাছে বেগম জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।

এই সম্পর্কিত আরো

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে মোঃ রেজাউল করিমকে সংবর্ধনা

সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গ্রেফতার নেই সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

ফলোআপ জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক হত্যা: স্ত্রী-শালিকা ও প্রেমিকের পরিকল্পনা, গ্রেপ্তার ১

বানিয়াচং মডেল প্রেসক্লাবের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু