বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

দোয়ারাবাজারে ১৪৬ বস্তা রসুনসহ দুই চোরাকারবারি গ্রেফতার

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার পুলিশের বিশেষ অভিযানে ১৪৬ বস্তা রসুনসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সিলেটের এয়ারপোর্ট থানার কান্দিরপথ এলাকার আনু মিয়া (২৭) এবং গোয়াইনঘাট থানার লাবু এলাকার নুরুজ্জামান (২১)। 

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের জনৈক নিজাম উদ্দিনের মালিকানাধীন বাগানবাড়ীর পূর্বে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় দুই চোরাকারবারীকে গ্রেফতার ও রসুন বোঝাই পিকআপ গাড়ী এবং গাড়ীর ভিতরে থাকা ২,৫৫৫ কেজি (১৪৬ বস্তা) রসুন জব্দ করা হয়।জব্দকৃত রসুনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ ১১ হাজার টাকা।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: জাহিদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে রসুন ভারতে পাচারের চেষ্টা করছিল। তবে তারা বৈধ রপ্তানি সংক্রান্ত কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ

বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ

তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত

ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী