বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

সিলেট ওসমানী হাসপাতাল

অনুপস্থিত থেকেও ১৬ নার্সের তোলা বেতন ফেরতের নির্দেশ

চাকুরীতে অনুপস্থিত থেকেও অবৈধভাবে বেতন, ভাতা উত্তোলনের অপরাধে সিলেট ওসমানী হাসপাতালের ১৬ জন নার্সকে উত্তোলিত টাকা সরকারি কোষাগারে জমাদানের জন্য আদেশ প্রদান করা হয়েছে।

৮ জানুয়ারি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ার হোছাইন আকন্দ স্বাক্ষরিত ৪৫.০৩.০০০০.০০৭.২৭.০০১.১৯ (খন্ড-২) ৪১ নং চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশ কার্যকর করার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে নির্দেশ প্রদান করা হয়। 

স্মারকে উল্লেখ করা হয়- হাসপাতালের ৪৩ জন নার্সের মধ্যে ১৬ জন নার্স কর্মস্থলে অনুপস্থিত থেকে মোট ১৮ লাখ ৪ হাজার ৫শ টাকা উত্তোলন করেন।

অবৈধ বেতন-ভাতা উত্তোলনকারী ১৬ নার্স হলেন সিনিয়র স্টাফ নার্স মো. ইউসুফ, মো. আ. রহমান, লিপি রানী, আওলাদ হোসেন মাসুম, জাহেদ আহমেদ, এমএফকে জান্নাত, একরামুল হক, কামরুন নাহার, কিলি ধর, মো. আলী আশরাফ, মো. শাহিন মিয়া, শামীমা জান্নাত, জান্নাতুল ফেরদৌস, শিরিন সুলতানা ও লাভলী বেগম।

স্বারকে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, নার্সিং দেবা-২ শাখার স্মারক নং ২৯৮ এর প্রেক্ষিতে অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটির ২০২৪ সালের ২৭ আগস্ট তারিখে দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে-এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটের ৪৩ জন নার্সিং কর্মকর্তার মধ্যে ১৬ জন নার্সিং কর্মকর্তা অনুপস্থিত থেকেও অবৈধভাবে অতিরিক্ত বেতন-ভাতা উত্তোলন করেছেন। ১৬ জন নার্সিং কর্মকর্তা কর্তৃক অবৈধভাবে উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে ফেরত প্রদানের বিধিগত ব্যবস্থা গ্রহণ করে তা বাস্তবায়নের অগ্রগতি স্বাস্থ্য সেবা বিভাগে প্রেরণ করার জন্য এ অধিদপ্তরকে অনুরোধ করা হয়।

এই সম্পর্কিত আরো

সিলেটে ৯ দিন ধরে গৃহবধূ নিখোঁজ

বিয়ানীবাজারে স্পর্শ সোস্যাল মিডিয়ার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের ফুড প্যাক বিতরণ

তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের সামনেই কর্মচারী আহত

ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য পারিবারিক ভিত্তিকে আরও শক্তিশালী করা: বাণিজ্যমন্ত্রী

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল তুলবেন না ব্যবসায়ীরা

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী