বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
সিলেট বিভাগ

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আলাদা শিক্ষাব্যবস্থা জরুরি — ইউএনও রতন কুমার

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আলাদা ও উপযোগী শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেছেন, “সমাজে এখনও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে নানা কুসংস্কার বিরাজ করছে। অনেক শিক্ষিত অভিভাবকও চান না তাঁদের সন্তানের সঙ্গে একজন প্রতিবন্ধী শিশু একই শ্রেণিকক্ষে পড়ুক—এই মানসিকতা আমাদের জন্য বড় প্রতিবন্ধকতা।”

তিনি বলেন, পরিকল্পিত উদ্যোগ ও সামাজিক সচেতনতা ছাড়া এ মানসিকতা বদলানো সম্ভব নয়।

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপির আয়োজনে ১৬ দিনের অ্যাক্টিভিজম ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকদের অংশগ্রহণে ‘প্রতিবন্ধীদের প্রতি আমাদের আচরণ ও দৃষ্টিভঙ্গি’ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইউএনও রতন কুমার ওয়ার্ল্ড ভিশনের উদ্দেশে বলেন, “আপনারা এমন মানুষদের নিয়ে কাজ করছেন যারা সবচেয়ে বেশি অবহেলিত—পরিবারেও যাদের মূল্যায়ন নেই। ছোট ছোট সমস্যার সমাধান থেকেই বড় লক্ষ্যে পৌঁছানো যায়। আপনাদের প্রস্তাবনা আমাদের সীমিত সক্ষমতার মাঝে সর্বোচ্চ বিবেচনায় বাস্তবায়নের চেষ্টা করব।”

বুধবার (৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা কর্মকর্তা আবু কাওসারের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশনের জুনিয়র প্রোগ্রাম অফিসার তাসনিম সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, পশ্চিম আলীরগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলীম উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন সিলেট এপিসিও’র সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক, গোয়াইনঘাট এপির এপি ম্যানেজার শেলী তেরেজা কস্তা, সিলেট এপিসিও’র টেকনিক্যাল স্পেশালিস্ট মোহাম্মদ ওহিদুজ্জামান প্রমুখ।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা