বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় এমএ আহাদ আধুনিক কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মৌলভীবাজারের কুলাউড়ায় এ বছরের এইচএসসিতে গড় পাশের হারে শীর্ষে থাকা মফস্বলের নবপ্রতিষ্ঠিত পাইকপাড়া এমএ আহাদ আধুনিক কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (০৩ডিসেম্বর) কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মহিউদ্দিন। বক্তব্যে তিনি বলেন, "জীবন একটাই। সেটা গড়তে হলে সুযোগকে কাজে লাগাতে হবে। আর সুযোগটা একবারই আসে। এইচএসসির ধাপটি শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই ধাপে কৃতিত্ব দেখিয়েছে যারা তাদের অভিবাদন। তোমরা শুধু শিক্ষিত হলে চলবে না। কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী নিজেকে দক্ষভাবে গড়ে তুলতে হবে।

তিনি বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এই কুলাউড়া অঞ্চলে অনেক বিশিষ্ট ব্যক্তিগণ রয়েছেন যারা প্রশাসনসহ দেশের বিভিন্ন সেক্টরে কাজ করছেন। আমি বিশ্বাস করি কঠোর অধ্যবসায় তোমাদের মধ্যে সফলতা এনে দেবে। এখান থেকেই বেরিয়ে আসবে জ্ঞানী ও গুণীজন।

পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সামছুল হকের সভাপতিত্বে ও প্রভাষক আলাউদ্দিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন হাজীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী বুলবুল, কলেজের অধ্যক্ষ মো. হানিফ, প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ চিন্ময় দে, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, কলেজের নির্বাহী কমিটির সদস্য ছয়ফুল আলম সাইফুল ও ইন্জিনিয়ার মো. মিজানুর রহমান, অভিভাবক সদস্য হেলাল আহমদ, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন প্রমুখ।

এছাড়াও বক্তব্য দেন প্রভাষক মইনুল ইসলাম, ফারহানা জান্নাত, সাবেক শিক্ষার্থী জুবেরা আক্তার সোনিয়া, কৃতি শিক্ষার্থী জিশু সূত্রধর, একাদশ শ্রেণির নুসরাত তাহসিন প্রমি।

পবিত্র আল কোরআন তেলাওয়াত করে একাদশ শ্রেণির শিক্ষার্থী চুন্নি বেগম, গীতা পাঠ করে দ্বাদশ শ্রেণির মৌমিতা দেব মাম্পি।

আলোচনার ফাঁকে ফাঁকে গান পরিবেশন করে কলেজের স্টাফ সুমন দাস, শিক্ষার্থী লিপি রানী দেব, কবিতা আবৃত্তি করে পূর্ণা রানী সূত্রধর।

উল্লেখ্য প্রথমবারের মতো (কলেজের নামে) পরীক্ষায় অংশ নিয়ে এই প্রতিষ্ঠানটি চমক দেখিয়েছে। গড় পাশের হার ৮৫.৭১ শতাংশ পেয়ে উপজেলায় সেরা ও জেলায় দ্বিতীয় সেরা হয় প্রতিষ্ঠানটি।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা