বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
সিলেট বিভাগ

সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে আটক ১২ যুবক

সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন বুরজান চা বাগান এলাকায় প্রকাশ্যে জুয়া খেলতে গিয়ে ১২ জনকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

রোববার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাসুক আহমদ (৩৫), স্বন্দীপ চাষা (২৭), সুমন দেবনাথ (৩২), ফরিদ আহমদ (২৮), রহিম মিয়া (৪০), খোকন মিয়া (৩৫), সেবুল আহমদ (৫৫), নজরুল ইসলাম (৩২), রেদোয়ান আহমদ (৩০), রুনু আহমদ (৪০), মোঃ রাজু (৩৪) ও মোহাম্মদ আলী (৫৫)।

পুলিশ জানায়, বুরজান চা বাগান উত্তর লাইনের ফরিদ স্টোর এলাকায় প্রকাশ্যে ‘ঝাণ্ডু-মুন্ডু’ জুয়া খেলছিল একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১২ জন জুয়াড়িকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃতদের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা