বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে এসএসসি- এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

এসএসসি ও এইচএসসি ২০২৫ সালের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে এবং তাদের সাফল্যকে স্বীকৃতি দিতে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ দিরাই ফিল্ড অফিস।

রোববার দুপুরে সংস্থাটির স্থানীয় কার্যালয়ে অরফ্যান স্পন্সরশিপ প্রোগ্রামের সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার।

তিনি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও মগ তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য শুভকামনা জানান। মোট ১৬ জন শিক্ষার্থীকে এ সম্মাননা প্রদান করা হয়।এর মধ্যে এসএসসি পাস ১২ জন এবং এইচএসসি পাস ৪ জন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সনজীব সরকার বলেন, শিক্ষার্থীদের সাফল্যই একটি জাতির অগ্রগতির ভিত্তি। ইসলামিক রিলিফ বাংলাদেশ নিয়মিতভাবে যে মানবিক কর্মসূচি পরিচালনা করছে, তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। আজকের এই সংবর্ধনা শিক্ষার্থীদের এগিয়ে যেতে উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, একটি দিনকে স্মরণীয় করতে শুধু আয়োজনই যথেষ্ট নয়, প্রয়োজন উৎসাহের পরিবেশ। এ অনুষ্ঠান সেই পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় ইসলামিক রিলিফ বাংলাদেশের দিরাই ফিল্ড অফিসের কর্মকর্তারা জানান, সুবিধাবঞ্চিত ও স্পন্সরপ্রাপ্ত শিশুদের শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়ন নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন সাপোর্ট ও মনোবল বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবেই এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে স্পন্সরপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রধান অতিথির হাত থেকে উপহার গ্রহণের সময় তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এমন স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে তাদেরকে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা