বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
সিলেট বিভাগ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হিন্দু বৌদ্ধ ও খৃষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেটের প্রার্থনা

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নগরীর নয়াসড়কস্থ খ্রীষ্টীয়ান মিশন সিলেট প্রেসবিটারিয়ান চার্চে হিন্দু বৌদ্ধ ও খৃষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হিন্দু বৌদ্ধ ও খৃষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহবায়ক সুদীপ রঞ্জন সেন, সিনিয়র যুগ্ম আহবায়ক শিবব্রত ভৌমিক, জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, মহানগরে সদস্য সচিব রাজিব কুমার দে, ফনি পুরকায়স্থ, প্রানেশ দেব, সল্টি দাস, মলয় লাল ধর, মনোজ দেব, টিটন মল্লিক, ঝলক আচার্য্য, নির্জর রায়, উজ্জল রঞ্জন চন্দ, হকেন দেব, রনি পাল, সায়মন্ড সিনহা, অঞ্জন দাস, রাজিব দাস, খৃষ্টান মিশনের ডিকন নিজুম সাংমা, পালক ডেবিড মনু দাস, পালক ফিলিপ বিশ্বাস, পালক ফিলিপ সমাদ্দার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা দেশের মানুষের আশা-আকাঙ্কার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেশের এই কঠিন সময়ে একজন অভিজ্ঞ ও মানবিক নেত্রী হিসেবে তাঁর সুস্থ হয়ে দ্রুত জনগণের মাঝে ফিরে আসা অত্যন্ত প্রয়োজন।

খ্রিস্টান মিশনের নেতৃবৃন্দ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার কল্যাণই আমাদের প্রথম পরিচয়। তাই মানবতার এই নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় আমরা সবাই আন্তরিকভাবে প্রার্থনা করছি।

প্রার্থনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল অসুস্থ মানুষের আরোগ্য কামনা করে বিশেষ আশীর্বাদ ও প্রার্থনা করা হয়।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা