বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
সিলেট বিভাগ

পুলিশের সাথে দুর্ব্যবহার : সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা আটক

সিলেট নগরের বন্দরবাজারে ট্রাফিক পুলিশের সদস্যদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলে জানা গেছে।

রবিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ৪টার দিকে নগরের বন্দরবাজার থেকে দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ইব্রাহিম আহমেদ নীল এবং মো. রাফি।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩০ নভেম্বর) বেলা ৪টার দিকে কোর্ট পয়েন্ট এলাকা দিয়ে মোটর সাইকেলে যাচ্ছিলেন তারা। এসময় চালক ও আরোহীর মাথায় হেলমেট ছিলো। ওই এলাকায় অভিযানে থাকা ট্রাফিক পুলিশ তাদের আটকিয়ে হেলমেট না থাকার কারণে মামলা করতে গেলে দুই ছাত্রনেতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

এরপর গাড়ির কাগজপত্র যাচাই করতে চাইলে তারা পুলিশের সঙ্গে উত্তেজিত হয়ে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি ঘোলাটে হলে পুলিশ ঘটনাস্থলে তাদের গাড়ি রেকার করে এবং নিয়মিত মামলার জন্য নাম-পরিচয় জানতে চাইলে তারা আরও ক্ষিপ্ত হন।

এসময় পুলিশি কাজে বাধা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতোয়ালী থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ছাত্রনেতাকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতাদের অভিযোগ, বন্দরবাজারে পুলিশ তাদের সাথে অসদাচরণ করেন এবং অযথা সিগন্যাল দিয়ে হয়রানি করা হয়। এরপরই উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

তবে দুজনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ডিউটি অফিসার এসআই তাসলিমা আক্তার।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা