বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
সিলেট বিভাগ

ফেসবুকে দুই কিশোরীর প্রেম, সিলেটে রাত্রিযাপন: অতঃপর..

সিরাজগঞ্জের এক কলেজপড়ুয়া কিশোরী ও খুলনার এক স্কুলপড়ুয়া কিশোরীর মধ্যে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সম্পর্কের একপর্যায়ে তারা একে অপরের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী দু’জনই নিজ নিজ বাড়ি থেকে পালিয়ে ঢাকায় এসে মিলিত হয়। পরবর্তীতে তারা ঢাকায় কিছু সময় অবস্থান করে সিলেটের কোম্পানীগঞ্জে পৌঁছায় এবং স্থানীয় সাদাপাথর রিসোর্টে এক রাত অবস্থান করে।


পরদিন একসঙ্গে বসবাসের উদ্দেশ্যে থানার পাশের একটি বাড়িতে রুম ভাড়া নিতে গেলে স্থানীয়দের সন্দেহ তৈরি হয়। বিষয়টি তারা পুলিশকে জানালে শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দুই কিশোরীকে আটক করে হেফাজতে নেয়। ঘটনাটি জানাজানি হওয়ায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।


রবিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।


পুলিশ সূত্রে জানা গেছে,  সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলথপুর এলাকার কলেজপড়ুয়া কিশোরী ও খুলনার ডুমুরিয়া উপজেলার খৈয়া বাজার এলাকার স্কুলপড়ুয়া কিশোরীর মধ্যে ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়। বিয়ের উদ্দেশ্যে তারা বাড়ি থেকে বের হয়ে ঢাকায় মিলিত হয় এবং পরে সেখান থেকে তারা একসঙ্গে সিলেটের কোম্পানীগঞ্জে আসেন এবং স্থানীয় সাদাপাথর রিসোর্টে এক রাত অবস্থান করেন। পরবর্তীতে বাসা ভাড়া নেয়ার জন্য থানাবাজার এলাকায় গেলে স্থানীয়দের মাঝে সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ দুই কিশোরীদেরকে থানা হেফাজতে নেয়। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে ১ লাখ টাকার বেশি নগদ অর্থ ও চার ধরনের সোনার গহনা উদ্ধার করা হয়।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘দুই কিশোরীর পরিবার ও সমাজসেবা অফিসের কর্মকর্তার উপস্থিতেতে যেহেতু তারা এখনো প্রাপ্ত বয়স্ক হয়নাই তাই তাদেরকে অভিবাবকদের কাছে আইনগত প্রক্রিয়ায় হস্তান্তার করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা