বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে পরিত্যক্ত অবস্থায় পিস্তল সদৃশ দুই দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৯

সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে পিস্তল সদৃশ দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৯। 

রবিবার (৩০শে নভেম্বর)  ভোররাত আনুমানিক ২টা ৩০ মিনিটে র‍্যাব-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপ্রসাদ ফেরিঘাট এলাকার রশিদ ফিল্ড খেলার মাঠসংলগ্ন একটি ক্লাবঘরের বারান্দায় আবর্জনার স্তুপ থেকে অস্ত্র দুটি উদ্ধার করে।

র‍্যাব জানায়, প্রাথমিক পর্যালোচনায় ধারণা করা হচ্ছে—উদ্ধারকৃত অস্ত্র দুটি দেশীয়ভাবে তৈরি, যা নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছিল।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলতি সময় পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ২৫টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড এবং ৮টি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে। এসব অভিযান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে র‍্যাব জানিয়েছে।

 এ বিষয়ে র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,   উদ্ধারকৃত অস্ত্র দুটি জিডির মাধ্যমে জৈন্তাপুর মডেল  থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি র‍্যাব-৮ সিলেট বিভাগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা