বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
সিলেট বিভাগ

সুরমা উচ্চ বিদ্যালয়ে বশির উদ্দিন ফাউন্ডেশনের অনুদান

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২১ জন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তা প্রদান করেছে বশির উদ্দিন ফাউন্ডেশন। 

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক তাজুদ আলী। সহকারী শিক্ষক জুয়েল উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক যুক্তরাজ্য প্রবাসী মো. ছফির উদ্দিনের পক্ষ থেকে তার ছোট ভাই ও ফাউন্ডেশনের সদস্য জিয়া উদ্দিন শিক্ষার্থীদের হাতে প্রতি জনকে এক হাজার টাকা করে মোট ২১ হাজার টাকা তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুপুর মানবসেবা পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. নেজাবুল ইসলাম, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির নির্বাচিত সদস্য হামিদুর রহমান, পাথারিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এইচ. এম. সামছুন নূরসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

সহায়তা প্রদান শেষে জিয়া উদ্দিন জানান, বশির উদ্দিন ফাউন্ডেশন শিক্ষা খাতে কাজ করছে এবং এর ধারাবাহিকতায় আগামী বছর থেকে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে ভর্তিকৃত ৫০ জন মেধাবী শিক্ষার্থীর ভর্তি ফি ও স্কুল ড্রেস প্রদান ২০ জন শিক্ষার্থীকে প্রতি মাসে নগদ ১০০০হাজার করে অর্থ সহায়তা   করবে ফাউন্ডেশন।

শিক্ষকরা এমন মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এই সহায়তা দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে এবং তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক হবে।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা