বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে খুচরা সার–ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে মানববন্ধন

নতুন সার নীতিমালা ২০২৫ বাস্তবায়নের প্রেক্ষিতে খুচরা সার–ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সিলেটের জৈন্তাপুর প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় খুচরা সার-বিক্রেতারা। শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার ৩৬ জন খুচরা সার ডিলারসহ বহু ব্যবসায়ী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের সার নীতিমালা অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে স্বল্প লাভে স্থানীয় কৃষকদের কাছে দ্রুত সার সরবরাহ করে আসছেন। খুচরা ডিলারদের লাইসেন্স বাতিল করা হলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সময়মতো সার না পাওয়ার ঝুঁকিতে পড়বেন। এতে কৃষিজ উৎপাদনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা করেন।

বক্তারা আরও জানান, খুচরা ডিলাররা অনেক সময় কৃষকদের বাকিতে সার দেন, যার ফলে অতীতে কোনো সার সংকট দেখা দেয়নি। কিন্তু শুধুমাত্র বি.সি.আই.সি ডিলারের মাধ্যমে সার বিতরণ করা হলে কৃষকদের ভোগান্তি বাড়বে এবং ক্ষুদ্র কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, খুচরা ডিলারদের লাইসেন্স বাতিল হলে সার-বাণিজ্যের সঙ্গে যুক্ত হাজারো পরিবার কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপনে পড়তে পারে। এ পরিস্থিতিতে সরকারকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।

এ সময় অংশগ্রহণকারীরা খুচরা সার–ডিলারদের লাইসেন্স বহাল রাখতে প্রধান উপদেষ্টা ও কৃষি উপদেষ্টার  সদয় হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় মানববন্ধনে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি সাইফউদ্দিন।  এ অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন, সহ সভাপতি মো জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আকতার আহমেদ, কোষাধ্যক্ষ আফতাব উদ্দিন,সদস্য ফজলুর রহমান, আতিকুর রহমান, হাবিবুর রহমান সহ অন্যান্যরা। পরে ব্যবসায়ীরা খুচরা সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা