বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে গণমিছিলের বদলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় শান্তিগঞ্জ বাজার এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা ও সুনামগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী নাদির আহমদ সমর্থিত অংশের গণমিছিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মিছিল শুরুর আগেই বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীদের আগমনে শান্তিগঞ্জ বাজার ও আশপাশের এলাকা লোকারণ্য হয়ে ওঠে।

তবে আয়োজনকারীদের সিদ্ধান্তে হঠাৎ করে নির্ধারিত গণমিছিল বাতিল করে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি নেতা মুহিত মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা ও সুনামগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী নাদির আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জেলা বিএনপির সাবেক সদস্য জুয়েল আহমদ সোনা মিয়া, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আফতাব মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেলিম আহমদ ইধন, শওকতুল ইসলাম, যুবনেতা রুকন আহমদ, তানভীর আহমদ, শিপলু আহমদ, ছাত্রনেতা মিজান আহমেদ, রিপন আহমদ, রুকন আহমদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা