বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
সিলেট বিভাগ

জুলাইকে মুছে দেয়ার চেষ্টা চলছে : সাদিক কায়েম

জুলাইকে নানাভাবে নাই করে (মুছে) দেয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মোহাম্মদ আবু সাদিক (সাদিক কায়েম)।

শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘জুলাই স্মৃতি : শাবিপ্রবি’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

সাদিক কায়েম বলেন, ‘সেটা যে-ই হোক, ছাত্রদল হোক বা ছাত্রশিবির, বাংলাদেশপন্থী সবাইকে এক হতে হবে। এখন যারা আমাদের শত্রু, তাদের মোকাবেলা না করে যদি নতুন বাংলাদেশে আবারো স্পেস দেয়া হয়, তাহলে সামনে আরো বড় ষড়যন্ত্র হবে। জুলাইকে নানা উপায়ে ছোট দেখানোর চেষ্টা চলছে। বলা হচ্ছে এটা নাকি শুধু একটা আন্দোলন, কিংবা ক্ষমতার পালাবদল।’

তিনি প্রশ্ন তোলেন, ‘জুলাই কি শুধু আন্দোলন ছিল? শুধু ক্ষমতার পালাবদল? শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য কি দুই হাজার ভাই-বোন জীবন দিয়েছে? আমাদের রুদ্রসেন কি শুধু ক্ষমতার পালাবদলের জন্য জীবন দিয়েছে? আবু সাঈদ, ওয়াসিম, শান্ত; তারা কি শুধু ক্ষমতার পালাবদলের জন্য জীবন দিয়েছে?’

তিনি আরো বলেন, ‘যারা পঙ্গু হলো, হাত-পা হারালো তাদের বেশিরভাগই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। তাদের পুরো জীবন এখন অনিশ্চয়তায় পড়ে আছে। তাদের আকাঙ্ক্ষাকে ধারন করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।’

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা