শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন যে কারণে রাজধানীতে লোডশেডিং ঈদে মহাসড়কে ৭ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন স্মৃতিসৌধে ৩ দিন সর্বসাধারণের প্রবেশ বন্ধ থার্ড টার্মিনাল নিয়ে জাপানের সাথে আলোচনায় আশাবাদী সরকার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী - বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী - শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ ঈদযাত্রায় ট্রেনে দৈনিক ৪২ হাজার যাত্রী বহন করা হবে: রেলমন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে গঙ্গা স্নানে সম্পন্ন হলো চা শ্রমিকদের ২৫তম কাত্যায়ানী পূজা

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগানের সনাতনী ভক্তবৃন্দের আয়োজনে পুরো কার্তিক মাস ব্রত পালন শেষে কাত্যায়ানী পূজা উপলক্ষে বাগানের বিভিন্ন মন্দিরে হরিনাম কীর্তন শুরু হয়। বুধবার (৫ নভেম্বর) ভোর রাত থেকেই হাজার ভক্তরা গঙ্গা স্নান ও পূজা অর্চনা করতে হীরামতি এলাকার ধলাই নদীর তীরে সমবেত হয়। প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে গঙ্গা স্নান ও পূজার্চ্চনা চলে সকাল সাড়ে ৮টা পর্যন্ত। 

নদীর ঘাটে স্নান করতে আসা পূজারীদের মধ্যে প্রসাদ হিসাবে খিচুড়ি বিতরণ করেন পূজা উদযাপন কমিটির সদস্যরা। এ সময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভা সাবেক মেয়র, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু, মাধবপুর চা বাগানের ব্যবস্থাপক দীপন কুমার সিনহা, মাধবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা পুস্প কুমার কানু, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

গঙ্গা পূজার উদযাপন কমিটির সভাপতি শ্রী লক্ষী নারায়ণ করি (দাদু), সহ-সভাপতি পার্থ কাহার ও সাধারণ সম্পাদক রাজু করি জানান, ভগবত পুরাণ গ্রন্থের দশম স্কন্দের দ্বাবিংশ অধ্যায়ে কাত্যায়ানী ব্রতের উল্লেখ আছে। এই কাহিনী অনুযায়ী ব্রজের গোপীগণ কৃষ্ণকে পতিরূপে কামনা করে সমগ্র কার্তিক মাস জুড়ে এই ব্রত করেন মহিলারা। 

এই সম্পর্কিত আরো

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

যে কারণে রাজধানীতে লোডশেডিং

ঈদে মহাসড়কে ৭ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন

স্মৃতিসৌধে ৩ দিন সর্বসাধারণের প্রবেশ বন্ধ

থার্ড টার্মিনাল নিয়ে জাপানের সাথে আলোচনায় আশাবাদী সরকার

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ

ঈদযাত্রায় ট্রেনে দৈনিক ৪২ হাজার যাত্রী বহন করা হবে: রেলমন্ত্রী

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা গ্রেপ্তার