শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন যে কারণে রাজধানীতে লোডশেডিং ঈদে মহাসড়কে ৭ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন স্মৃতিসৌধে ৩ দিন সর্বসাধারণের প্রবেশ বন্ধ থার্ড টার্মিনাল নিয়ে জাপানের সাথে আলোচনায় আশাবাদী সরকার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী - বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী - শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ ঈদযাত্রায় ট্রেনে দৈনিক ৪২ হাজার যাত্রী বহন করা হবে: রেলমন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে রাখাল নৃত্যে দিয়ে মণিপুরি রাসোৎসব শুরু

মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজন, কড়া নিরোপত্তা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রাখাল নৃত্যের (গোষ্ঠলীলা) মধ্যদিয়ে শুরু হলো মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা। উপজেলার মাধবপুর শিববাজার ও আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে এই উৎসব শুরু হয়। বুধবার (৫ নভেম্বর) দুপুর থেকে রাস উৎসবকে কেন্দ্র করে ২টি স্থানেই বসেছে মেলা।

নৃত্য চলাকালীন সময় ভক্তরা মণ্ডপে বাতাসা ছিটিয়ে বাতাসা বৃষ্টি করেন। সেই বাতাসা আবারও ভক্তরা কুঁড়িয়ে নেন। রাতে অনুষ্ঠিত হবে রাসোৎসবের রাস নৃত্য। রাসোৎসব উপলক্ষে রাতে দেশি-বিদেশী পর্যটকদের ভিড়ে মিলনতীর্থে পরিণত হবে মাধবপুর আর আদমপুরএলাকা, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা উপলক্ষে মাধবপুর জোড়া মন্ডপ প্রাঙ্গণে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৩তম ও আদমপুর মণিপুরি কালচারাল প্রাঙ্গণে মণিপুরি মৈ-তৈ সম্প্রদায়ের ৪০তম মহারাসোৎসব শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সাদা কাগজের নকশায় নিপুন কারু কাজে সজ্জিত করা হয়েছে মন্ডপগুলো। করা হয়েছে আলোকসজ্জাও। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বুধবার দুপুর ১২টা থেকে তুমুল আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ ও তার সখী রাধার লীলাকে ঘিরে শুরু হয় রাখাল নৃত্য। চলে সন্ধ্যা পর্যন্ত। 

মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ বলেন, রাস উৎসবকে কেন্দ্র করে সব প্রস্তুত। রাস উৎসব দেখতে দেশ-বিদেশের দর্শনার্থীরা এখানে ভিড় করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ও প্রশাসনের সহযোগিতায় রাস উৎসব সফলভাবে সমাপ্ত হবে।

এই সম্পর্কিত আরো

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

যে কারণে রাজধানীতে লোডশেডিং

ঈদে মহাসড়কে ৭ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন

স্মৃতিসৌধে ৩ দিন সর্বসাধারণের প্রবেশ বন্ধ

থার্ড টার্মিনাল নিয়ে জাপানের সাথে আলোচনায় আশাবাদী সরকার

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ

ঈদযাত্রায় ট্রেনে দৈনিক ৪২ হাজার যাত্রী বহন করা হবে: রেলমন্ত্রী

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা গ্রেপ্তার