শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ - কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন ইরান যুদ্ধের মধ্যেই ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার খার্গ দ্বীপে হামলার পর আমিরাতের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ এবার গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাই গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরকে গলা কেটে হত্যা: আটক ২ জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ট্রাস্টের ঈদ উপহার বিতরণ
advertisement
সিলেট বিভাগ

সিলেটে হুমায়ুন কবির

বিএনপি তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে

বিএনপি সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত উল্লেখ করে দলটির নতুন দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। তাঁর নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নিবে। 

শুক্রবার হযরত শাহ জালাল (রহঃ) এর দরগাহ মসজিদে পবিত্র জুমআর নামাজের পর মাজার জিয়ারত করে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কিছু উপদেষ্টার অস্বস্তিকর আচরণে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 

বিএনপির এই নেতা আরও বলেন, পিআর বা গণভোট নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই বলেও এসময় মন্তব্য করেন তিনি।

মাজার জিয়ারতকালে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে বুধবার দলের যুগ্ম মহাসচিব করা হয়। তিনি এই দায়িত্বে থেকে দলটির আন্তর্জাতিক বিষয়কগুলো দেখভাল করবেন বলে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এরপর শুক্রবার সিলেট এসে তিনি মাজার জিয়ারত করেন।

হুমায়ুন কবির লন্ডনে স্থানীয় রাজনীতি ছেড়ে বিএনপিতে সক্রিয় হন। এরপর তিনি হয়ে উঠেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের অন্যতম সহযোগী।

সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে তিনি বিএনপির প্রতিনিধি হয়ে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে দেশবাসীর নজর কাড়েন।

হুমায়ুন কবির সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এই আসনের আরেক মনোনয়নপ্রত্যাশী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসীনা রুশদীর লুনা। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী লুনা দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় রয়েছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের একটি আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন হুমায়ুন কবির, সম্পতি এমনটি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আর হুমায়ুন কবির জানিয়েছেন, নির্বাচন করলে তিনি সিলেট-২ আসন থেকেই করবেন। তার এই ঘোষণায় বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর নিয়ে গঠিত সিলেট-২ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।

এই সম্পর্কিত আরো

ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য

নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন

চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন

ইরান যুদ্ধের মধ্যেই ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

খার্গ দ্বীপে হামলার পর আমিরাতের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান

আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

এবার গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাই

গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরকে গলা কেটে হত্যা: আটক ২

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ট্রাস্টের ঈদ উপহার বিতরণ