রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’ ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় গাজীপুরের ৫০ লাখ শ্রমিকের পরিবহনসংকট সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হলো অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে শিক্ষার মান প্রশ্নবিদ্ধ, এইচএসসি ফলাফলে ধস

সুনামগঞ্জের দিরাই উপজেলায় এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়নি। উপজেলার অধিকাংশ কলেজেই পাসের হার ৫০ শতাংশের নিচে। কয়েকটি প্রতিষ্ঠানে ফলাফল একেবারেই নাজুক। দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলার ৯টি উচ্চ বিদ্যালয় ও কলেজসহ মোট ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৭৬১ জন পরীক্ষার্থী এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৭৮৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে মাত্র ১১ জন। 

সার্বিকভাবে পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৬৯ শতাংশ। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়, দিরাই 

সরকারি ডিগ্রি কলেজে ৮৬৮ জনের মধ্যে পাস করেছে ৪৮৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন, পাসের হার ৫৫ দশমিক ৭৬ শতাংশ।

বিবিয়ানা মডেল কলেজে ৩৬৩ জনের মধ্যে পাস করেছে ১৮১ জন, জিপিএ-৫ পেয়েছে ৮ জন, পাসের হার ৪৯ দশমিক ৮৬ শতাংশ। 

জগদল কলেজে ৮৭ জনের মধ্যে পাস করেছে ১৪ জন, পাসের হার ১৬ দশমিক ০৯ শতাংশ। 

সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজে ১৮০ জনের মধ্যে পাস করেছে ১৯ জন, পাসের হার ১০ দশমিক ৫৫ শতাংশ। 

ডাঃ সৈয়দ মনোয়ার আলী আটগ্রাম কলেজে ৩০ জনের মধ্যে পাস করেছে ৮ জন, পাসের হার ২৬ দশমিক ৬৬ শতাংশ।

রজনীগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৪৭ জনের মধ্যে পাস করেছে মাত্র ৩ জন, পাসের হার ৬ দশমিক ৩৮ শতাংশ।

বাংলাদেশ ফিমেইল একাডেমিতে ৪৫ জনের মধ্যে পাস করেছে ২০ জন, পাসের হার ৪৪ দশমিক ৪৪ শতাংশ।

হাতিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ১২২ জনের মধ্যে পাস করেছে ৪৩ জন, পাসের হার ৩৫ দশমিক ২৪ শতাংশ। চরনারচর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে ১৯ জনের মধ্যে পাস করেছে ৩ জন, পাসের হার ১৫ দশমিক ৭৮ শতাংশ। 

অন্যদিকে, উপজেলার একমাত্র আলিম প্রতিষ্ঠান হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলিম মাদরাসা তুলনামূলকভাবে ভালো ফলাফল করেছে। প্রতিষ্ঠানটির ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪২ জন, পাসের হার ৮৯ দশমিক ৩৬ শতাংশ।

শিক্ষার্থীদের অভিভাবকরা মনে করছেন, দিরাই উপজেলার কলেজগুলোর শিক্ষার মান, শিক্ষক সংকট, নিয়মিত ক্লাস না হওয়া এবং শিক্ষার্থীদের অনাগ্রহ-এসব কারণেই ফলাফল ক্রমেই নিচের দিকে যাচ্ছে। তাদের মতে, কলেজ পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণ বৃদ্ধি, নিয়মিত একাডেমিক পরিদর্শন ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে এ অবস্থা আরও হতাশাজনক হতে পারে।

এই সম্পর্কিত আরো

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি

টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু

জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী

জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদযাত্রায় গাজীপুরের ৫০ লাখ শ্রমিকের পরিবহনসংকট

সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হলো অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ