সুনামগঞ্জের শান্তিগঞ্জে অসহায় ও হতদরিদ্র নারীদের মধ্যে ২৫০টি উন্নতমানের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ বাজার সাব-রেজিস্ট্রার অফিসের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ফরগোটেন উইমেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ইউকে-এর অর্থায়নে, বাংলাদেশে নারীদের জন্য নারীদের সহায়তায় এবং সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জ উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
সচেতন নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুক্তরাজ্যপ্রবাসী রেজাউল কবির জায়গীরদার রাজের দিকনির্দেশনায় শান্তিগঞ্জ বাজার, নোয়াখালী বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও হতদরিদ্র নারীদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণকালে যুক্তরাজ্যপ্রবাসী ফরগোটেন উইমেনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন তেহেরিম নুর, ফাবিয়া রাহমান, আয়েশা বেগম, মেহেরুন নেছা, আম্বিয়া খানম, জামিলা পারভিন ও কালসুম আক্তার। এ ছাড়া বাংলাদেশের প্রকল্পের টিম কো-অর্ডিনেটর সুমন আহমদ, রুহুল কদ্দুস তরফদার, হাবিবুর রহমান ও সালমান আহমদ উপস্থিত ছিলেন।
এ সময় সচেতন নাগরিক পরিষদের শান্তিগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ফরিদপুর রহমান ফরিদ, সিনিয়র উপদেষ্টা ইরান উদ্দিন, উপদেষ্টা ও লন্ডনপ্রবাসী মোহাম্মদ হাসান মিয়া, সিনিয়র সহসভাপতি ফারুক মিয়া, সহসভাপতি শেখ মোহাম্মদ ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক সেতু মিয়া, সহসাধারণ সম্পাদক সুয়েব আহমদ জায়গীরদার, কোষাধ্যক্ষ আব্দুল অদুদ এবং জয়কলস ইউনিয়ন শাখার সভাপতি আফতাব মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।