রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান ইসরায়েলে ঐক্যের সরকার গঠনে নেতানিয়াহুর ১০ শর্ত সিলেটে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের চার নেতা গ্রেপ্তার গোয়াইনঘাটে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ছাতকে ‘জ্ঞানদ্বীপ’ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন নির্বাচনী সাবসেন্টার স্থানান্তরের দাবিতে ছাতকের ছনখাইড়ে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে পুলিশের অভিযানে আওয়ামীলীগ নেতা গ্রেফতার সিলেট সীমান্তে ৩৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ নিরাপত্তায় সিলেটে মোটরসাইকেল চলাচলে এসএমপির নিষেধাজ্ঞা দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অতুলনীয়
advertisement
সিলেট বিভাগ

সিলেট সীমান্তে ৩৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রীসহ বিভিন্ন প্রকার চোরাই পণ্য মালিকবিহীন অবস্থায় কুড়িয়ে পেয়ে জব্দ করেছে করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ নভেম্বর) বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবির সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৪ লাখ ৫ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিক্স সামগ্রী, জিরা ও চা-পাতা জব্দ করা হয়।

এছাড়া শুক্রবার (২০ নভেম্বর) রাতে ১৯ বিজিবির জৈন্তাপুর ও লোভাছড়া বিওপির পৃথক টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় অভিযান পরিচালনা করে। ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল, পাতার বিড়ি এবং গরু জব্দ করা হয়।

পৃথক এসব অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৮ লাখ ৫৯ হাজার টাকা।

সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে বিজিবি জানায়, জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান

ইসরায়েলে ঐক্যের সরকার গঠনে নেতানিয়াহুর ১০ শর্ত

সিলেটে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের চার নেতা গ্রেপ্তার

গোয়াইনঘাটে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

ছাতকে ‘জ্ঞানদ্বীপ’ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

নির্বাচনী সাবসেন্টার স্থানান্তরের দাবিতে ছাতকের ছনখাইড়ে সংবাদ সম্মেলন

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে আওয়ামীলীগ নেতা গ্রেফতার

সিলেট সীমান্তে ৩৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিরাপত্তায় সিলেটে মোটরসাইকেল চলাচলে এসএমপির নিষেধাজ্ঞা

দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অতুলনীয়