বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবসে প্রীতি ফুটবল ম্যাচ, পূর্ব-পশ্চিম ধলাইয়ের ড্র পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ - ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সিলেটে কদম গাছের মগডাল থেকে দুই দিন পর বিড়ালছানা উদ্ধার সিলেটের তিন ইউএনওর কর্মস্থল পরিবর্তন দিরাইয়ে প্রেমঘটিত বিরোধে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৪০ গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে সহায়তা প্রদান রিফাইনারির অনুমোদন নেই, বিপিসির কাছে ১২ লাখ টন ক্রুড চায় সুপার পেট্রোকেমিক্যাল মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
advertisement
সিলেট বিভাগ

সিলেটে কদম গাছের মগডাল থেকে দুই দিন পর বিড়ালছানা উদ্ধার

সিলেট নগরের গোয়াইটুলা এলাকায় একটি বিশাল কদম গাছের মগডাল থেকে টানা দুই দিন ধরে আটকে থাকা একটি ফুটফুটে বিড়ালছানাকে সফলভাবে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় অক্ষত অবস্থায় প্রাণীটিকে উদ্ধার করা হয়।

সিলেট সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের গোয়াইটুলা এলাকার ৬৪/১ নম্বর বাসা—যা সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জাহানারা খানম মিলনের বাড়ি—তার সামনের একটি বিশাল উঁচু কদম গাছে এই ঘটনা ঘটে। প্রায় দুই দিন আগে সবার অজান্তে সাদা-ধূসর রঙের ছোট্ট বিড়ালছানাটি গাছে উঠে গেলেও চূড়ায় পৌঁছানোর পর নামার পথ খুঁজে পায়নি। তীব্র আতঙ্ক, ক্ষুধা ও তৃষ্ণায় গাছ থেকে একটানা তার করুণ আর্তনাদ শুনতে পেয়ে আশপাশের লোকজন নিচে জড়ো হন। গাছটি অত্যন্ত দীর্ঘ ও শাখা-প্রশাখা ভঙ্গুর হওয়ায় সাধারণ কারও পক্ষে তাকে নামানো সম্ভব ছিল না।

বিষয়টি নিয়ে চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের শীর্ষ কর্মকর্তাদের সাথে কথা বলে সহযোগিতার অনুরোধ জানান। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের টিম লিডার প্রীতিশ কুমার দাসের নেতৃত্বে একটি বিশেষ রেসকিউ টিম প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।

গাছটি উঁচুতে থাকার পাশাপাশি আশপাশে টিনের চাল এবং বৈদ্যুতিক তারের জটলা থাকায় উদ্ধারকাজটি বেশ চ্যালেঞ্জিং ছিল। ফায়ার সার্ভিসের বহনযোগ্য বিশেষ অ্যালুমিনিয়াম এক্সটেনশন মই একে একে জোড়া দিয়ে গাছের মগডাল বরাবর স্থাপন করা হয় এবং নিচে মইটি শক্ত করে ধরে রাখেন ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয় যুবকেরা। প্রায় এক ঘণ্টার সতর্কতা ও কৌশলপূর্ণ প্রচেষ্টার পর বিড়ালছানাটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

সাবেক কাউন্সিলর জাহানারা খানম মিলন বলেন, গত দুই দিন ধরে ছানাটির কান্না শুনে তাদের মন খারাপ থাকলেও উঁচুতে ওঠার উপায় ছিল না। ফায়ার সার্ভিসের কর্মীরা যেভাবে দ্রুত ছুটে এসে ধৈর্য নিয়ে ছানাটিকে উদ্ধার করেছেন, তাতে তিনি অভিভূত।

উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া সিলেট ফায়ার সার্ভিসের টিম লিডার প্রীতিশ কুমার দাস জানান, মানুষের জানমালের পাশাপাশি সৃষ্টির যেকোনো জীব বিপদে পড়লে তাকে রক্ষা করাও তাদের পরম নৈতিক দায়িত্ব। একটু ভুল হলেই ছানাটিকে বাঁচানো সম্ভব হতো না, তবে নিখুঁতভাবে অভিযান সম্পন্ন করে তাকে অক্ষত নামাতে পেরে তাদের সকল ক্লান্তি দূর হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবসে প্রীতি ফুটবল ম্যাচ, পূর্ব-পশ্চিম ধলাইয়ের ড্র

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ার শেল নিক্ষেপছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সিলেটে কদম গাছের মগডাল থেকে দুই দিন পর বিড়ালছানা উদ্ধার

সিলেটের তিন ইউএনওর কর্মস্থল পরিবর্তন

দিরাইয়ে প্রেমঘটিত বিরোধে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৪০

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে সহায়তা প্রদান

রিফাইনারির অনুমোদন নেই, বিপিসির কাছে ১২ লাখ টন ক্রুড চায় সুপার পেট্রোকেমিক্যাল

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন