বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে সহায়তা প্রদান রিফাইনারির অনুমোদন নেই, বিপিসির কাছে ১২ লাখ টন ক্রুড চায় সুপার পেট্রোকেমিক্যাল মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন জামালগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেপ্তার কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ জন গ্রেপ্তার শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন, ভাতিজা আটক সিলেটে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৯১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাই
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন, ভাতিজা আটক

সিলেটের কোম্পানীগঞ্জে পূর্ববিরোধ ও গালিগালাজের জেরে রুস্তম আলী (৫৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাতিজা বিল্লাল মিয়ার (২৭) বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত বিল্লালকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা সদরের দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়ক নামক স্থানে এ ঘটনা ঘটে।

আটক বিল্লাল মিয়া উপজেলার ডাকাতিবাড়ি গ্রামের মহরম আলীর ছেলে। নিহত রুস্তম আলীও একই গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে বিল্লালের দূরসম্পর্কের চাচা।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, কয়েক দিন আগে রুস্তম আলী বিল্লালকে পাগল ও গাঁজাসেবী বলে গালিগালাজ করেন। এ নিয়ে বিল্লালের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বুধবার সকালে রুস্তম আলীকে একা পেয়ে বটিদা দিয়ে তাঁর ওপর হামলা চালায় বিল্লাল।

তবে নিহতের স্ত্রীর দাবি, গালিগালাজ নয়, তাঁদের আদিনিবাস ডাকাতিবাড়ি গ্রামের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ফলে হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওছমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, কোম্পানীগঞ্জে পারিবারিক ও পূর্ববিরোধের জেরে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

▐ এই সম্পর্কিত আরো

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে সহায়তা প্রদান

রিফাইনারির অনুমোদন নেই, বিপিসির কাছে ১২ লাখ টন ক্রুড চায় সুপার পেট্রোকেমিক্যাল

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

জামালগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেপ্তার

কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ জন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন, ভাতিজা আটক

সিলেটে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৯১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাই