মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে : রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর, কাল মিলতে পারে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি ধর্মপাশায় অটোরিকশা উল্টে প্রাণ গেল গৃহবধূর বালাগঞ্জে অসচ্ছল পরিবারকে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের দ্বিতীয় পাকা ঘর হস্তান্তর শান্তিগঞ্জে আগাম বোরো ধান চাষে ৮০ কৃষককে প্রশিক্ষণ রাতারগুলের ঘটনায় গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ-যুবলীগ ও শ্রমিক লীগের ৪ নেতা কমলগঞ্জে হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলার অভিযোগে সংবাদ সম্মেলন
advertisement
সিলেট বিভাগ

পদত্যাগ করে ‌ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করেছি: ইশরাক

প্রধানমন্ত্রীর নির্দেশকে প্রথমে শাস্তি মনে হলেও পদত্যাগ করে নিজেকে ভয়াবহ চক্রান্ত থেকে রক্ষা করতে পেরেছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।


ইশরাক হোসেন তার ফেসবুকে লেখেন, ‘প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছিলেন যা আমি একবাক্য মেনে নিয়েছিলাম। প্রথমে শাস্তি মনে হয়েছিল কিন্তু সবার আগে তিনিই পরিষ্কার বুঝে ফেলেছিলেন যে একটি গণমাধ্যম ও কমন স্বার্থান্বেষী গোষ্ঠী আমার জন্য অত্যন্ত শক্তিশালী ও ক্ষতিকর একটি পরিকল্পনা সাজিয়ে রেখেছে।

’
‘পুরো ছক তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে একটার পর একটা বিধ্বংসী প্রতিবেদন ও মিথ্যা প্রচারণা চালিয়ে আমার চরিত্র হনন করা হতো এবং আমাকে জনগণের তুমুল সমালোচনার মুখে ফেলা হতো। আমার শুভাকাঙ্ক্ষী সিনিয়র নেতৃবৃন্দের সাথে দূরত্ব তৈরি করে আমাকে একঘরে করে ফেলত।

এমন পরিস্থিতি তৈরি করা হতো, যাতে হয়তো আমার রাজনৈতিক জীবনের ইতি টানতে হতো। একই চক্র অতীতে তার বিরুদ্ধে কী ভয়াবহ অন্যায় পরিকল্পনা করেছিল, সেটাও তিনি (প্রধানমন্ত্রী) মনে করিয়ে দিয়েছিলেন।
’
ইশরাক হোসেন লেখেন, ‘আমি তার প্রতি অন্ধ বিশ্বাস রাখা একজন কর্মী। আল্লাহর রহমতে দেশনায়ক তারেক রহমান আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহের চোখে দেখেন এবং সবসময় আমার জন্যে কোনটা ভালো সেটি চিন্তায় রাখেন। যার প্রমাণ আমি জীবনে বারবার পেয়েছি।’

‘আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে বলতে চাই, আমি একটি কঠিন কাজ শুরু করতে গিয়েছিলাম। সেখান থেকে সূত্রপাত হওয়া এক ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে পাশ কাটিয়ে রক্ষা করতে পেরেছি। এই কথাগুলো আমি কেবল একটা স্ট্যাটাস দেওয়ার জন্য বলছি না। সবাই আমার কথাগুলো দেখবে। আমি শুধু অবাক হয়ে কয়েক দিন আগে বলা তার কথাগুলোর সঙ্গে আজকের পরিস্থিতি মিলিয়ে দেখছি।’

ষড়যন্ত্রকারীদের সতর্ক করে ইশরাক হোসেন আরও লেখেন, ‘আর নিজ দলের সুযোগসন্ধানী কেউ যদি আঁতাতকারী হয়, প্রমাণ সাপেক্ষে, অনুমতি নিয়েই পা**** চা**** তুলে নিবো। আমরা ঢাকার মানুষ, ক্ষেত খামারির কূটচাল এখানে চলবে না।’

 

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক

ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে : রিজভী

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর, কাল মিলতে পারে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

ধর্মপাশায় অটোরিকশা উল্টে প্রাণ গেল গৃহবধূর

বালাগঞ্জে অসচ্ছল পরিবারকে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের দ্বিতীয় পাকা ঘর হস্তান্তর

শান্তিগঞ্জে আগাম বোরো ধান চাষে ৮০ কৃষককে প্রশিক্ষণ

রাতারগুলের ঘটনায় গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ-যুবলীগ ও শ্রমিক লীগের ৪ নেতা

কমলগঞ্জে হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলার অভিযোগে সংবাদ সম্মেলন